২০২৫ সালে বাংলাদেশের যত ক্রিকেট ম্যাচ

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের অন্যান্য অঙ্গনের মতো ক্রিকেটাঙ্গনের টেবিল থেকেও সরে গেছে ২০২৪ সালের ক্যালেন্ডার। এসেছে ২০২৫ সালের নতুন ক্যালেন্ডার। এই নতুন ক্যালেন্ডারের পরতে পরতে এখন সযত্নে চোখ বোলাবে ক্রিকেট সংশিষ্টরা। কখন কোথায় কোন টুর্নামেন্ট হবে, সেখানেই নজর থাকবে তাদের।

২০২৫ সালের শুরুতেই দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল নিয়ে ব্যস্ত ক্রিকেটাররা। যদিও ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাটি শুরু হয়েছে ২০২৪ সালের দুটি দিন নিয়েই। তবে মূল খেলাগুলো হবে ২০২৫ সালেই।

বিপিএলের পরও ক্রিকেটারদের ব্যস্ততা কমবে না। বরং বাড়বে। কেননা বিপিএলের শেষ হওয়ার পরপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনি বিশ্বকাপ বলে খ্যাত এই টুর্নামেন্ট দিয়েই শুরু হবে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনের খেলা। এছাড়া বাংলাদেশ পুরুষদের দলের অনেকগুলো দ্বিপক্ষীয় সিরিজ রয়েছে। সমানতালে চলবে নারীদের ক্রিকেটও।

বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি দেখুন এক নজরে...

বাংলাদেশ-জিম্বাবুয়ে (মার্চ)

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-পাকিস্তান (মে)

পাকিস্তান সফরে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা (জুন)

শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ টাইগারদের। খেলবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।

বাংলাদেশ-ভারত (আগস্ট)

বাংলাদেশ সফরে আসবে ভারত। টাইগারদের বিপক্ষে ম্যান ইন ব্লুজরা খেলবে ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (অক্টোবর)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড (নভেম্বর)

ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ। ২ টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি....

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (জানুয়ারি-ফেব্রুয়ারি)

ওয়েস্ট ইন্ডিজের সফরে গিয়ে ৩টি ওয়ানডে, ৩টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (সেপ্টেম্বর-অক্টোবর)

বাছাইপর্বে কোয়ালিফাই করা সাপেক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ-ভারত (ডিসেম্বর)

ভারত সফরে যাবে মেয়েরা। সেখানে ৩টি ওয়ানডে, ৩টি-টোয়েন্টি খেলবে তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

১৪ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১৫ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৫ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

১৫ ঘণ্টা আগে
Advertisement