প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের যুবাদের হাত ধরে এল আরও একটি শিরোপা। দুবাইয়ে গতকাল ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দুইবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার শিরোপা এসেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী বাংলাদেশ দল শিরোপা নিয়ে আজ রাতে দেশে ফিরছে। বাংলাদেশ সময় রাত ১টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবেন তামিমরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ থাকতে পারছেন না যুবাদের বরণ করতে। কারণ, ফারুক বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন। সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ব্যস্ত দ্বিপক্ষীয় সিরিজে। যুবাদের তাই কী ধরনের সংবর্ধনা দেওয়া হবে সেটা এখনো স্পষ্ট নয়। ফারুক ফিরলেই সব বিস্তারিত জানা যাবে।
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতায় বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসায় সয়লাব সামাজিক মাধ্যম। নেটিজেনরা তো অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের যুবাদের। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছার বার্তা দিয়েছেন। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন। তিনি গতকাল একই সঙ্গে ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা দুটি পুরস্কার জিতেছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলের লক্ষ্য এবার বিশ্বকাপ।
দুবাইয়ে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এসেছিল সেই শিরোপা। তৎকালীন বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন ডিনার পার্টি দিয়েছিলেন চ্যাম্পিয়ন যুবাদের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
১৭ ঘণ্টা আগে
কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১৮ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
১৯ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগে