ফাহিমের মধ্যে লোভ-লালসা দেখেন সুজন

ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড সভাপতি ফারুক আহমেদেকে নিয়ে রীতিমতো বিষোদ্‌গারই করেছেন নাজমুল আবেদীন ফাহিম।

তার দাবি, ফারুক আহমেদ তাকে উদ্দেশ্য করে অসন্তুষ্ট হওয়ার মতো মন্তব্য করেছেন। বর্তমান বোর্ডে চাইলেও কাজ করতে পারছেন না বলেও জানিয়েছেন নাজমুল।

এ ব্যাপারে গতকালই সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারুক। নাজমুলের সঙ্গে সমস্যার সমাধান হয়ে গেছে বলেও জানিয়েছেন। হয়তো তারই ধারাবাহিকতা আজ দুজনের পাশাপাশি বসে খেলা দেখা।

কিন্তু এর ঘণ্টাখানেক আগে পাশের আউটার স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের অনুশীলন শেষে নাজমুল আবেদীনকে রীতিমতো ধুয়ে দিয়েছেন বিসিবি থেকে পদত্যাগ করা সাবেক পরিচালক ও ঢাকার কোচ খালেদ মাহমুদ। তিনি এমনও বলেছেন, নাজমুল আবেদীনের মধ্যে ‘লোভ-লালসা’ ছাড়া তিনি কিছু দেখেন না।

যখন তাদের এই মনোভাব দেখি তখন খারাপ লাগে। দুজনই সিনিয়র মানুষ, আমরা যাদেরকে অনেক সম্মান করি। তাদের যখন এমন দেখি, ক্রিকেটার হিসেবে লজ্জিত হই। আসলেই আমরা কী ক্রিকেটাররা এত বেশি লোভী নাকি!

সাংবাদিকদের মাহমুদ বলেন, ‘দুজনই সাবেক ক্রিকেটার, তাদের কেন ইগোর সমস্যা হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্য আসছেন। তারা যখন আসেন, তখন তো অনেক কমিটমেন্ট দেখেছিলাম। বিশেষ করে ফাহিম (নাজমুল আবেদীন) ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন, চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখতেছি না। এখন দেখতেছি লোভ লালসার মতো হয়ে যাচ্ছে যে, ক্রিকেট অপারেশনস না পেলে আমি কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা!’

সুজনের প্রশ্ন-এমন ‘লোভ-লালসা’ কেন আসবে? তিনি বলেন, ‘ক্রিকেট অপারেশনসই নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন? উনি (নাজমুল) কি ক্রিকেট অপারেশনসের মাস্টার? ওনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশনসের মাস্টার। উনি চাইতে পারেন। কারণ আকরাম ভাই বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং অপারেশনসের চেয়ারম্যান ছিলেন।’

নাজমুল আবেদীন কোথায়, কাকে বলেছেন যে তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব না পেলে পদত্যাগ করবেন; তা অবশ্য পরিষ্কার করেননি মাহমুদ। বিসিবি সূত্র বরং এটি আগেই জানা গেছে যে, সর্বশেষ বোর্ড সভায় নাজমুল আবেদীনকে ক্রিকেট পরিচালনা বিভাগ ও উইমেন্স উইং প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বোর্ড সিদ্ধান্তটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

৯ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১০ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১০ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

১০ ঘণ্টা আগে
Advertisement