ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৩ সালের বিশ্বকাপের পর সব দলেরই চিন্তায় ছিল টি-টোয়েন্টি ফরম্যাট। ২০২৪ সালের সংক্ষিপ্ত এই ফরম্যাটে হয়েছে বিশ্বকাপ। তাই সেদিকেই ছিল সব মনোযোগ। এরপরেই ক্রিকেট দুনিয়া ব্যস্ত হয়ে যায় লাল বলের ক্রিকেটে। ২০২৫ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে নিজেদের সূচি সাজাতে শুরু করে দলগুলো।
ওয়ানডে ক্রিকেট তাই এবারে অনেকটা বিরল দৃশ্যই ছিল বিগত বছরে। সবচেয়ে বেশি ১৮ ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে নিউজিল্যান্ড আর ভারত খেলেছে মোটে ৩টি করে ওয়ানডে ম্যাচ। ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেনের বর্ষসেরা একাদশেও ছিল এর প্রভাব।
ক্রিকেটের বিগ থ্রি খ্যাত তিন দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত থেকে বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মোটে একজন। আর বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল একজনই। তিনি তাসকিন আহমেদ। বছরজুড়ে ওয়ানডে ফরম্যাটে নিজের দারুণ পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বর্ষসেরা স্কোয়াডে।
উইজডেনের এই দলে ওপেনার সাইম আইয়ুব ও পাথুম নিশাঙ্কা। পাকিস্তানের সাইম এই মুহূর্তে ক্রিকেটের বড় নামেদের একজন। মাত্র ৯ ম্যাচেই করেছেন ১ ফিফটি আর ৩টি সেঞ্চুরি। বল হাতে আছে ৫ উইকেট। এমন একজনকে বর্ষসেরার তালিকায় রাখা যেতেই পারে। অপর ওপেনার পাথুম নিশাঙ্কা বিদায়ী বছরে ছিলেন ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ৬৯৪ রান করেছেন শ্রীলঙ্কার এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি পূরণ করেছেন টপঅর্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিল এক সেঞ্চুরি। বাংলাদেশকেও ভুগিয়েছেন ওয়ানডে ফরম্যাটে।
কুশাল মেন্ডিস উইকেটের পেছনে কিংবা ব্যাট হাতে পার করেছেন দারুণ এক বছর। ১৭ ওয়ানডে ইনিংস থেকে মোটে ১ বার আউট হয়েছিলেন এক অঙ্কের ঘরে। ৫৩ গড়ে পুরো বছরে নিয়েছেন ৭৪২ রান। বর্ষসেরার স্কোয়াডে উইকেটরক্ষক আর ব্যাটিং দুই দিকেই ভরসা তিনি।
মিডলঅর্ডারে অলরাউন্ডার সমস্যার সমাধান আজমতউল্লাহ ওমরজাই। ব্যাট হাতে পুরো বছরে ৪১৭ রান আর বল হাতে ২১ এর নিচে গড় রেখে পেয়েছেন ১৭ উইকেট। বাংলাদেশ সিরিজেও ছিলেন দুর্দান্ত। তার মিডলঅর্ডার সঙ্গী ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং ওয়েস্ট ইন্ডিজের শারফেইন রাদারফোর্ড। দুজনেই যদিও অলরাউন্ডার, তবে বিগত বছরে তাদের ব্যাটই হেসেছে বেশি।
দলে স্বীকৃত স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চলতি বছর ব্যাট হাতে করতে পেরেছেন মোটে ৮৭ রান। তবে বল হাতে যৌথ সর্বোচ্চ ২৬ উইকেট আছে তার। মাত্র ১০ ম্যাচে তার এমন পারফরম্যান্স জায়গা করে নিয়েছে বর্ষসেরা স্কোয়াডে। আরেক স্পিনার এএম গাজানফার। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ছিল তার ৬ উইকেট। বছরে ২১ উইকেট জায়গা পাকা করেছে এই স্কোয়াডে।
দুই পেসারের একজন শাহিন আফ্রিদি ও তাসকিন আহমেদ। পুরো বছরে ওয়ানডেতে শাহিন আফ্রিদির ঝুলিতে গেছে ১৫ উইকেট। ছিলেন বেশ ইকোনমিক্যাল। আর তাসকিনের বছরশেষে উইকেট ১৪টি। বছরের শেষটা ভালো না গেলেও মার্চে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন বেশ উজ্জ্বল। ৩ ম্যাচেই শিকার করেছিলেন ৮ উইকেট। উইজডেনের স্কোয়াডেও জায়গা নিশ্চিত হয়েছে সেই সূত্রে।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ:
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার চারটি বাস টার্মিনাল ‘অতিদ্রুত’ শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেছেন, ‘ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্
৭ ঘণ্টা আগে
দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
৯ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, দুর্নীতিসহ বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানে
১০ ঘণ্টা আগে
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার দিল্লির বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বাংলাদেশ ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে দেখছে এবং এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে