ডেস্ক, রাজনীতি ডটকম

কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন লিগে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সহজ সুযোগ মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যা নিয়ে ট্রল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সব মিলিয়ে আল আহলির বিপক্ষে মাঠে নামার আগে খানিকটা চাপেই ছিলেন তিনি। তবে সেই চাপ সামলে নিজে গোল করেছেন, দলকেও জিতিয়েছেন।
গতকাল আল আহলির বিপক্ষে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর জিতেছে ১-০ গোলে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে ছুঁয়েছেন একটা মাইলফলকও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আল নাসরের হয়ে গোলের ফিফটি করলেন তিনি।
ম্যাচের শুরুতে দুই দলই বেশ সতর্ক ছিল। ম্যাচে প্রথম ভালো সুযোগ পেয়েছিল আল আহলি। ৩৬ মিনিটে মেরিহ ডেমিরালের হেড ফিরে আসে বারে লেগে। ভাগ্যের জোরেই বেঁচে যায় আল নাসর। এরপর ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যেতে পারতো আল নাসর।
সাদিও মানের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারের ট্যাকল সামলে দারুণ এক গোল করেন রোনালদো। কিন্তু লম্বা সময় ধরে ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফ সাইডের কারণে বাতিল করা হয় সেই গোল।
দ্বিতীয়ার্ধে একই কারণে গোল পাওয়া হয়নি আল আহলির। ম্যাচের ৫৭ মিনিটে বল আল নাসরের জালে জড়িয়েছিলেন ফিরমিনো। কিন্তু ভিএআরের কারণে তাকেও শেষ পর্যন্ত নিরাশ হতে হয়। তাতে খেলা দারুণভাবে জমে ওঠে।
শেষ পর্যন্ত ৬৮ মিনিটে গোলের উপলক্ষ পান রোনালদো। বক্সের ভেতর আল নাসরের আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসরে। স্পট কিকে দারুণ শটে দলকে গোল এনে দেন রোনালদো। এই গোলই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছেন আল নাসরকে।
এ জয়ে প্রো লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল আল নাসর। ২৪ ম্যাচে ৫৬। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫। আর আল নাসরের কাছে হেরে পিছিয়ে পড়া আল আহলি ৪৭ পয়েন্ট নিয়ে আছেন তালিকার তিনে।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৯ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১২ ঘণ্টা আগে