ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো

ডেস্ক, রাজনীতি ডটকম

আল হিলালের বাধা টপকাতেই পারছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর। তাই তো শিরোপাশূন্য এক মৌসুম শেষ করলেন রোনাল্ডো। সৌদি কিংস কাপের ফাইনালে টাইব্রেকারে হেরে গেছে তার দল আল নাসর। তবে এ ম্যাচে সবকিছু ছাপিয়েছে দুই দলের শারীরিক শক্তি প্রদর্শন। যার জন্য রেফারিকে ৪০ বার ফাউলের বাঁশি বাজাতে হয়েছে। এর মধ্যে ১০টি হলুদ ও ৩টি লাল কার্ড দেখাতে হয় খেলোয়াড়দের।

শুক্রবার জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে আল নাসরকে হারিয়ে শিরোপা উল্লাস করে আল হিলাল। ম্যাচ শেষে রোনাল্ডোর চোখে পানি দেখা গেলেও উল্লাসে মাতেন নেইমার।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মাত্র ৯ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন আলেক্সান্দার মিত্রোভিচ। সুযোগ পেয়েও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি আল নাসর। বল দখলের চেয়ে পুরো ম্যাচে শারীরিক শক্তি প্রদর্শনে মনযোগী ছিলেন দুই দলের ফুটবলাররা। ম্যাচে হয়েছে ৪০টি ফাউল, ১০টি হলুদ আর ৩টি লাল কার্ড দেখেছেন দুই দলের ফুটবলাররা।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামা আল নাসর ৫৬ মিনিটে গোলরক্ষক ডেভিড ওসপিনার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয়। তবুও ৮৮তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান আয়মান ইয়াহিয়া। তার এক মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল হিলালের আল বুলাইহি, আর ৯০তম মিনিটে আরেকটি লাল কার্ড দেখেন হিলালের কদিলো কুলিবালি। নির্ধারিত সময়ে ম্যাচ গোল সমতায় থাকায় গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারের দারস্থ হতে হয়। যেখানে কপাল পুড়েছে রোনাল্ডোর আল নাসরের। ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উল্লাসে মাতে আল হিলাল।

উভয় দল ৭টি করে মোট ১৪টি শট করে। যেখানে আল হিলাল ২টি থেকে গোল করতে ব্যর্থ হয়; আর আল নাসর ৩টি থেকে গোল করতে ব্যর্থ হয়। আর ম্যাচ শেষে রোনাল্ডোর কান্নার বিপরীতে আল হিলালের শিরোপা উৎসবে যোগ দিয়ে আনন্দে মাতেন নেইমার।

শিরোপা উৎসবের একাধিক ছবি পোস্ট করে নেইমার সোশ্যাল মিডিয়ায় লিখেন, অবিশ্বাস্য বছরের জন্য দলকে অভিনন্দন। আজ আবারও তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ। এ বছরের শিরোপার জন্য ধন্যবাদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহ্দী আমিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি উদ্যোগের কথা তুলে ধরেন।

৩ ঘণ্টা আগে

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুসছে ৫ নদী, ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়

৪ ঘণ্টা আগে

দুর্বল হয়েছে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৯ ঘণ্টা আগে