প্রতিবেদক, রাজনীতি ডটকম

অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পারবেন কি না, সেটা নিয়ে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি বলে দিয়েছেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না তারা।
বিসিবি সভাপতির এই মন্তব্যের পর পুরো বিষয়টা চলে যায় সরকারের ওপর। তারা যদি সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে, তাহলে হয়তো অক্টোবরে দেশের মাটিতে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে বিদায় নিতে পারতেন সাকিব। এরপর সরকারের অবস্থান কী সাকিবের বিষয়ে, তা জানার অপেক্ষায় ছিল সবাই। শেষ পর্যন্ত সরকারের মনোভাবও জানা গেলো আজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়ে দিয়েছেন, ‘সংসদ সদস্য সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর।’
সাকিবের বিষয়ে সরকারের অবস্থান কী? জানতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা একটু কৌশলী উত্তর দেন। তিনি জানিয়ে দেন, খেলোয়াড় সাকিবকে নিয়ে কারো কোনো সমস্যা নেই। খেলোয়াড় সাকিবের নিরাপত্তারও সমস্যা নেই। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিবের নিরাপত্তার বিষয়টা নিয়ে সমস্যা আছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’
অর্থ্যাৎ, বিসিবির মত সরকারও প্রকারান্তরে সাকিব আল হাসানের নিরাপত্তা দিতে না পারার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিলো।
আজ রোববার, সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাকিব আল হাসান সম্পর্কে এ মন্তব্য করেন।

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
৮ ঘণ্টা আগে
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত
৯ ঘণ্টা আগে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৯ ঘণ্টা আগে