ফের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আয়োজক স্বত্ত্ব পেয়েছে আবারও বাংলাদেশ। আগামী ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সাফ কম্পিটিশন কমিটির সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এই সভাতেই অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া ছেলেদের অনূর্ধ্ব-১৯ সাফ ভারতে আয়োজনের সিদ্ধান্ত হয়। আগামী বছরের ৫ থেকে ১৫ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতাটি মূলত অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০, এই তিন ক্যাটাগরিতে হয়ে থাকে। বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করবে।

সবশেষ এ বছর অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ঢাকায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। যেখানে মহানাটকীয় এক ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে ঢাকাতেই অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

২০২১ সালেও এই প্রতিযোগিতার আয়োজক ছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নও হয় তারা। সেবার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে হয়েছিল এই আসর।

সব ক্যাটাগরি মিলিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে পাঁচবার। বাংলাদেশ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে চারবার।

ছেলেদের বিভাগে অবশ্য বাংলাদেশ এতোটা দাপট দেখাতে পারেনি। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০- এই তিন ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত ৬বার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। বাংলাদেশ শিরোপা পেয়েছে একবারই। এ বছর নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরে লাল-সবুজের ছেলেরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

৯ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১০ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১১ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

১ দিন আগে
Advertisement