ডেস্ক, রাজনীতি ডটকম

হারের স্বাদ কতটা তেতো, তা বেশ লম্বা সময় পরপর উপলব্ধি করে আর্জেন্টাইনরা। এই যেমন ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পর আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে। এরপর আবার অপরাজেয় যাত্রা। লম্বা সময় পর গত বছর উরুগুয়ের বিপক্ষে হার।
এবার কলম্বিয়ার কাছে হারল টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার পর। এ সময়ে দুটি কোপা এবং বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টাইনরা। স্বাভাবিকভাবে বলা যায় হারতে অভস্ত নন দলটির ফুটবলাররা। কোচ লিওনেল স্কালোনির অধীনে ৭৯ ম্যাচে হেরেছে মাত্র ৭ ম্যাচে।
হয় তো এ কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর নিজেকে সামলে রাখতে পারেননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে রেফারির শেষ বাঁশির পর মাঠ থেকে বের হওয়ার সময় ঘটান বিতর্কিত কাণ্ড। টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে নিজের ঝাল মেটান এ গোলকিপার।
কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলানোর পর ড্রেসিংরুমে ফিরছিলেন মার্তিনেজ। এ সময় তার সামনে পড়ে টেলিভিশন ক্যামেরা। তখন লাইভ চলছিল ক্যামেরায়। সেটাকে থাপ্পড় মেরে বসেন তিনি। এতে ক্যামেরার লেন্স চলে যায় অন্যদিকে।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্তের কারণে বেশ ক্ষিপ্ত ছিলেন এমি মার্তিনেজ। আর এ কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের বক্সে কলম্বিয়ার দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানান মেসি না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দি।
বক্সের মধ্যে পড়ে যান মুনোজ। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচের চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। এতে তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা।
নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন মার্তিনেজ। নিয়মিতভাবে ক্লিন শিট (গোলহজম না করা) রাখেন দলকে। তবে নিজেদের জালে দুই গোল, মেনে নিতে পারেননি তিনি। পেনাল্টি আটকানোর বিশেষজ্ঞ মার্তিনেজ, এবার রক্ষা করতে পারেননি দলকে। আর্জেন্টিনা ম্যাচ হারে ২-১ গোলে।
এর আগে গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচের আগে গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উপর হামলা চালিয়ে ছিল ব্রাজিলের পুলিশ। সেই ম্যাচেও বিতর্কিত কাণ্ড ঘটিয়ে ছিলেন মার্তিনেজ। বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীর গায়ে হাত তুলেছিলেন তিনি।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকরা সরাসরি নির্বাচনে জড়িয়ে পড়লে তার নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ওপর। আর তাই কোনো শিক্ষক যদি জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী হতে চান, তবে তাকে অবশ্যই আগে শিক্ষকতার চাকরি ছাড়তে হবে।
৩ ঘণ্টা আগে
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা খাদানে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও পুনরায় উল্লেখ করেছেন।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।
৫ ঘণ্টা আগে