প্রতিবেদক, রাজনীতি ডটকম

বোলারদের দাপটে লক্ষ্যটা থাকে নাগালের ভেতরই। তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মাঝখানে কিছুটা ছন্দপতন হলেও আজিজুল দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৪৩ রান আসে অধিনায়ক আকাশ ত্রিপাঠির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন। এছাড়া একটি করে শিকার সাদ ইসলাম, রাফি উজ্জামান রাফি ও আজিজুল।
তাড়া করতে নেমে প্রথম ওভারেই হেমন্ত ধামির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কালাম সিদ্দিকি। তবে আবরার ও আজিজুল মিলে বেশ ভালোভাবেই সামাল দেন তা। দ্বিতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৯০ রান। এরপর যুবরাজ খাত্রির হাত ধরে কিছুটা আশা খুঁজে পায় নেপাল। দ্রুতই একে একে চারটি উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।
শুরুটা হয় আবরারকে দিয়ে। ৬৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানে বিদায় নেন তিনি। এরপর শিহাব জেমস ও রিজান সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ফরিদ হাসানও ১৩ রানের বেশি টিকতে পারেননি। তবে দেবাশীষ দেবাকে (৫*) বাকিটা পথ পাড়ি দেন আজিজুল। বাংলাদেশ অধিনায়ক ৭২ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫২ রানে।
নেপালের আগে আসরের শুরুতে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। যার ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে তারা। কেননা আফগানিস্তানকে ১৩১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামী ৩ ডিসেম্বর তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
১ দিন আগে