চ্যাম্পিয়ন্স ট্রফি

মুখোমুখি ভারত-পাকিস্তান, একই গ্রুপে বাংলাদেশও

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১১: ৪৮

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিনের ক্রিকেটের এই টুর্নামেন্টে অংশ নিবে মোট আট দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দল গুলো। একই গ্রুপে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান-ভারত।

১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। তবে ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অনিশ্চয়তা থাকলেও ভারত অংশগ্রহণকরবে ধরে নিয়েই এগিয়ে নেওয়া হচ্ছে টুর্নামেন্টের সব কিছু।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা এই আসরে 'এ' গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

'বি' গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে ১ মার্চ গ্রুপ পর্বের লড়াইয়ে লাহোরে নামবে দুই চির প্রতিদ্বন্দি দল ভারত ও পাকিস্তান। বর্তমানের খসড়া সূচি অনুযায়ী করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুই সেমিফাইনাল।

ফাইনাল হবে লাহোরে। তবে ভারত সেমিফাইনালে উঠলে নিরাপত্তাজনিত কারণে তাদের সেমিফাইনালও হবে লাহোরে। ভারতের সবগুলো ম্যাচ কেবল লাহোরেই রাখার পরিকল্পনা করছে পিসিবি।

২০০৮ সালের পর থেকে নিরাপত্তাজনিত কারণে আর পাকিস্তান সফর করেনি ভারতীয় দল। আবার রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ ২০১৩ সাল থেকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণের মামলায় ২ জনের রিমান্ড

সাভারে এনসিপি সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম ও মো. সজিবকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ আদেশ দেন।

১৪ ঘণ্টা আগে

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১৫ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১৬ ঘণ্টা আগে