নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসান। ফাইল ছবি

সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পার করে ফেললেন। এখনো নিয়মিত খেলে চলেছেন। বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করে গেছেন প্রায় সময়। কিন্তু কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। সেই সাকিবের ক্যারিয়ারের গোধূলি লগ্নে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বোলিং অ্যাকশন নিয়ে দ্বিতীয় বারের দেওয়া পরীক্ষায় আবারও ফেল করেছেন সাকিব আল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষাও উত্তরাতে পারেননি। তাতে আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এক বছরের নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে তাকে। আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। তবে ব্যাটার হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন, জানিয়েছে বিসিবি

গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন সাকিব। সেখানেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ারেরা। যার ফলশ্রুতিতে ইংল্যান্ডে লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে একটি স্বাধীন পর্যবেক্ষণ শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে।

এই ঘোষণার ফলে আইসিসি সদস্য দেশগুলোর আয়োজিত এবং অনুমোদিত ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করার বৈধতা হারিয়েছিলেন সাকিব। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। গত মাসে ভারতের চেন্নাইতে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স এ সাকিবের বোলিং অ্যাকশনের আরেকটি পর্যবেক্ষণ সম্পন্ন হয়। এখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া যায়। ফলে সাকিব বোলিং করা বৈধতা হারিয়েছেন।

এর ফলে ইসিবি’র দেয়া নিষেধাজ্ঞাই বহাল থাকছে। পরপর দুটি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আগামী এক বছর আর কোনো ধরণের পরীক্ষায় অংশ নিতে পারবেন না সাকিব। এই সময় পর আবার পরীক্ষা দিয়ে তাকে সফল হতে হবে, তবেই আবার বল করতে পারবেন। তবে ঘরোয়া এবং আন্তর্জাতিক কোন সংস্করণেই ব্যাটার হিসেবে খেলতে তার বাধা নেই, জানিয়েছে বিসিবি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকার ৪ বাস টার্মিনাল ‘অতিদ্রুত’ স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার চারটি বাস টার্মিনাল ‘অতিদ্রুত’ শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেছেন, ‘ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্

১৩ ঘণ্টা আগে

দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

১৫ ঘণ্টা আগে

আমিরাতে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, দুর্নীতিসহ বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানে

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে প্রবেশে বাধা: ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ঢাকার

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার দিল্লির বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বাংলাদেশ ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে দেখছে এবং এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে