মিরাজের ফাইফার, ২৭৪ রানে অলআউট পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অফ স্পিন ঘূর্ণিতে একাই ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেট পেয়েছেন এক বছরের বেশি সময় পর টেস্ট দলে ফেরা ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু পায় সফরকারীরা।

ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন আব্দুল্লাহ শফিক। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সাইম আইয়ুব ও শান মাসুদ গড়েন ১০৭ রানের জুটি। ফিফটি করা এই দুজনকে ফিরিয়ে দলে স্বস্তি আনেন মিরাজ।

নাহিদ রানার বলে ১ রানেই ফিরতে পারতেন ফর্মে থাকা সউদ শাকিল। কিন্তু স্লিপে তার ক্যাচ ছেড়ে দেন মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেননি সউদ। তাসকিনের শিকার হয়ে ১৬ রান করে বিদায় নেন তিনি। আগের টেস্টে রান না পাওয়া বাবর আজম আজ থিতু হয়ে যান। কিন্তু ব্যক্তিগত ৩১ রানের সময় সাকিব বলে আউট হন তিনি।

১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে চা-বিরতির পর ফিরে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তাদের আলগা করতে মরিয়া হয়ে একাধিক রিভিউ নষ্ট করেন নাজমুল হোসেন। নাহিদ অবশেষে ভাঙেন জুটি, রিজওয়ান এবার থামেন ২৯ রান করে।

এরপর দ্রুত আরো কয়েকটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে এক প্রান্ত ধরে খেলে ফিফটি তুলে নেন সালমান। তাকে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। পরে আবরার আহমেদকে স্ট্যাম্পের ফাঁদে ফেলে ৫ উইকেটের স্বাদ পান মিরাজ। টেস্টে এটি তার দশম ফাইফার।

পরে বাংলাদেশ মাত্র ২ ওভার ব্যাট করে। ১০ রানে বিনা উইকেটে দিনের দ্বিতীয় দিনের খেলা শেষ করেন সাদমান ইসলাম ও জাকির হাসান। এই টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পণ্ড হয়ে যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

৭ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

৮ ঘণ্টা আগে

আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকারের

তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে সই করেন।

১০ ঘণ্টা আগে

তিন বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি-স্বাভাবিক অবসর

এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান

২১ ঘণ্টা আগে