ইংল্যান্ডের বিপক্ষে অশ্বিনের নতুন রেকর্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ২৭
ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে নতুন একটি রেকর্ড গড়েছেন রবীচন্দ্রন অশ্বিন। শুক্রবার সকাল থেকে রাঁচিতে শুরু হওয়া চতুর্থ টেস্টে জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউ করেন অশ্বিন। এর মধ্য দিয়ে একমাত্র ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। ৪৩ ইনিংস খেলেই এই মাইলফলক অর্জন করেন অশ্বিন। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তার আগে এই কীর্তি গড়তে পারেননি আর কেউ।

অশ্বিনের আগে ভাগবত সুব্রামানিয়া চন্দ্রশেখর ৩৮ ইনিংস খেলে নিয়েছিলেন সর্বোচ্চ ৯৫ উইকেট। অনীল কুম্বলে ৩৬ ইনিংসে নিয়েছিলেন ৯২ উইকেট। বিশান সিং বেদি ৩৬ ইনিংসে শিকার করেছিলেন ৮৫ উইকেট। আর কপিল দেব ৪৮ ইনিংসে নিয়েছিলেন ৮৫ উইকেট।

এখনও খেলা চালিয়ে যাওয়া বোলারদের মধ্যে এই কীর্তি আছে কেবল অস্ট্রেলিয়ার নাথান লায়নের। তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৫৪ ইনিংসে শিকার করেছেন ১১০ উইকেট। আর শেন ওয়ার্ন ইংল্যান্ডের বিপক্ষে ৭২ ইনিংসে নিয়েছেন সর্বোচ্চ ১৯৫ উইকেট।

তবে অশ্বিন আরও একটি রেকর্ড ছুঁয়েছেন আজ। একমাত্র এশিয়ান ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ১০০০ রান ও বল হাতে ১০০ উইকেট শিকারের রেকর্ডও গড়েছেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১০ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১২ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৪ ঘণ্টা আগে