বিস্ময়-বালকের গোলে জয় ব্রাজিলের

ডেস্ক, রাজনীতি ডটকম
গোলের পর এনদ্রিকের উদযাপন। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়টা অধরা ছিল সেই ২০০৯ সাল থেকে। সেই সাথে নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট, সব মিলিয়ে এ ম্যাচের জয়টা যেন একপ্রকার পাওনা ছিল সেলেসাওদের। আর সেই ম্যাচেই বিস্ময়-বালক এন্ড্রিকের প্রথম গোলে অধরা জয় পেয়েছে ব্রাজিল। শনিবার দিবাগত রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

এদিন দুই দলেই ছিল চোটের সমস্যা। ব্রাজিলে নেই দুই মূল গোলরক্ষক অ্যালিসন বেকার এবং এডারসন মোয়ারেস। নেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। নেই গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, গ্যাব্রিয়েল জেসুস কিংবা মার্কিনিওসের মতো তারকা। দরিভালের প্রথম ম্যাচে অভিষেকই ঘটলো সাতজনের। গোলকিপার বেন্তো, দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও পাবলো মাইয়া, দুই সেন্টার ব্যাক ফাব্রিসিও ব্রুনো ও লুকাস বেলার্দো, লেফ্‌ট ব্যাক ওয়েনদেল আর ফরোয়ার্ড সাভিওর ব্রাজিল দলে প্রথম যাত্রা হলো কাল।

ইংল্যান্ডও চোটের কারণে নিয়মিত অধিনায়ক হ্যারি কেইন, ফরোয়ার্ড বুকায়ো সাকাকে পায়নি। দলকে নেতৃত্ব দিতে নামা কাইল ওয়াকারও ম্যাচের ২০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন। কিন্তু ফিল ফোডেন, জ্যুড বেলিংহ্যামরা ছিলেন। সে তুলনায় অবশ্য ব্রাজিলই উপহার দিয়েছে আক্রমণাত্মক ফুটবল।

ব্রাজিল অবশ্য জিততে পারতো আরও বড় ব্যবধানে। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ পুরোটাই তারকায় ঠাসা। লক্ষ্যে শট নেওয়া, গোলের বড় সুযোগ সৃষ্টি করায় তাই ব্রাজিলই দাপট দেখিয়েছে। ইংল্যান্ড যে সুযোগ পায়নি তা না। বেন চিলওয়েল একাই নষ্ট করেছেন কয়েকটি সুযোগ।

আর সেটার শাস্তি ব্রাজিল দিয়েছে একেবারে শেষে এসে। ম্যাচের ৮০ মিনিটে আন্দ্রেয়াস পেরেরার থ্রু বল ধরে ইংলিশ ডিবক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। এগিয়ে আসা জর্ডান পিকফোর্ডকে চিপ করে পরাস্ত করতে চেয়েছিলেন। তবে পিকফোর্ড তা রুখে দিলে বল চলে যায় পাশে থাকা এনদ্রিকের কাছে। আলতো টোকায় বল জালে জড়িয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নতুন দিনের বিস্ময়-বালক এন্ড্রিক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৩ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৫ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৬ ঘণ্টা আগে