আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের পর অবসরের ঘোষণা দেন অশ্বিন।

ব্রিসবেন টেস্টের পর ভারত অধিনায়ক রোহিত শর্মার সাথে সংবাদ সম্মেলনে নিজের অবসর নিয়ে অশ্বিন বলেন, ‘ভারতের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের সব সংস্করণে এটাই আমার শেষ দিন।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে, ক্রিকেটার হিসেবে দলকে কিছু দেওয়ার খুব সামান্যই বাকি আছে। যা অবশিষ্ট আছে, তা ক্লাব পর্যায়ের ক্রিকেটে দেখাতে চাই।’

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন অশ্বিন। ঐ ম্যাচের দুই ইনিংসে ব্যাট হাতে ২৯ রান ও এক ইনিংস বল করে ৫৩ রানে ১ উইকেট নেন তিনি।

অশ্বিন বলেন, ‘আমি অনেক মজা করেছি। রোহিতসহ অন্য সতীর্থদের সাথে অনেক স্মৃতি তৈরি করেছি। ধন্যবাদ দেওয়ার মতো অনেকেই আছে। তবে আমি যদি বিসিসিআই এবং সহকর্মী ও সতীর্থদের ধন্যবাদ না দেই, সেটি আমার জন্য দায়িত্ব পালনে ব্যর্থ হিসেবে যুক্ত হবে।’

২০১০ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় অশ্বিনের। একই বছর টি-টোয়েন্টি এবং ২০১১ সালে টেস্ট অভিষেক হয় তার।

দেশের হয়ে ১০৬ টেস্ট, ১১৬টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন অশ্বিন। টেস্টে ২৪.০০ গড়ে ৫৩৭ উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে সর্বোচ্চ শিকারীর তালিকায় সপ্তম এবং দেশের মধ্যে দ্বিতীয়স্থানে আছেন তিনি। ভারতের হয়ে সর্বোচ্চ ৬১৯টি উইকেট নিয়েছেন কুম্বলে। ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন অশ্বিন। ১০৬ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৫০৩ রান করেছেন তিনি।

ওয়ানডেতে ১৫৬ উইকেট ও টি-টোয়েন্টিতে ৭২ উইকেট শিকার করেছেন ৩৮ বছর বয়সী অশ্বিন। ওয়ানডেতে ব্যাট হাতে ৭০৭ রান ও টি-টোয়েন্টিতে ১৮৪ রান আছে তার।

টেস্ট র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় পঞ্চমস্থানে ও অলরাউন্ডারদের তালিকায় তৃতীয়স্থানে থেকে ক্যারিয়ার শেষ করলেন অশ্বিন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

৭ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৮ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৮ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে
Advertisement