ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের সেরা তারকাদের একজন বাবর আজম। সময়ের সেরা ব্যাটারদের একজন। তবে ব্যাট হাতে বর্তমানে চরম দুঃসময় কাটাচ্ছেন এই ওপেনার। বাদ পড়তে হয়েছে দল থেকেও। এর মাঝেই মন ভালোর মতো একটি সংবাদ পেলেন সাবেক পাক অধিনায়ক। কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে প্রদর্শনীতে থাকছে বাবরের ব্যাটও।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মর্যাদাপূর্ণ লং রুমে কিংবদন্তি সব ক্রিকেটারদের ব্যাট প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সেখানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ম্যানেজমেন্ট বাবরকে আমন্ত্রণ জানায় তার ব্যাট স্টেডিয়ামটির লং রুমে দেওয়ার জন্য। তাতে সাড়া দিয়েছেন বাবরও।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ব্যাটটি ব্যবহার করেছিলেন, সেটাই চেয়েছিল এমসিজি ম্যানেজমেন্ট। বাবরও সাদরে গ্রহণ করে নেন এই আমন্ত্রণ। কারণ সেখানে যে আছে ডন ব্রাডম্যান, ব্রায়ান লারা, ডেভিড বুন, জ্যাক হবসের মতো কিংবদন্তিদের ব্যাট।
শুক্রবার (১ নভেম্বর) নিজের টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেন বাবর। সেখানে এমসিজিতে দেওয়া ব্যাটের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় বাবরকে। ক্যাপশনে সাবেক পাকিস্তান অধিনায়ক লেখেন, ‘লং রুমে কিংবদন্তিদের মধ্যে আমার ব্যাট দেখে সম্মানিত বোধ করছি।’
বাবর আজম আরও জানিয়েছেন এটা তার জন্য সম্মানের, ‘সত্যি বলতে, এটা আমার জন্য সম্মানের এবং অনেক কিছু, কারণ আমি এই ব্যাট ব্যবহার করে বিশ্বকাপের ফাইনাল খেলেছি। এমসিজিতে আমার অনেক ভালো স্মৃতি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মাঠ। কিংবদন্তি খেলোয়াড়দের পাশে ব্যাট রাখা সত্যিই সৌভাগ্যের।’

মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১২ ঘণ্টা আগে
রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
১৭ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৮ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ ঘণ্টা আগে