ক্রীড়া ডেস্ক

বর্তমানে ক্রিকেট মাঠের সেরা বোলারদের তালিকা করলে উপরের দিকেই থাকবে ভারতীয় পেসার মোহাম্মদ শামির নাম। ঘরের মাঠে গেল বছর ওয়ানডে বিশ্বকাপে সেরা বোলিংটা তিনিই করে দেখিয়েছেন। যদিও চোটে পড়ে বিশ্বকাপ চলাকালীনই মাঠের বাইরে ছিটকে যান তিনি, এখনো আছেন চিকিৎসাধীন। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলেও খেলতে পারেননি তিনি।
তবে শামির ভক্তদের অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে। খুব সম্ভবত আগামী মাসে হতে চলা বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আবারও মাঠের ক্রিকেটে ফিরতে চলেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার। এমনটা আশা করছে বিসিসিআইও।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই মুহুর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন শামি। কিছুদিন আগেই নেটে বোলিং সেশন শুরু করেছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হতে হতে পুরোদমে বোলিং করতে পারবেন তিনি। তাই আশা করাই যায় যে বাংলাদেশ সিরিজে বল হাতে মাঠে নামবেন তিনি।
শামির প্রসঙ্গে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজির আগারকার বলেন, ‘শামি বোলিং শুরু করেছে, যা ভালো লক্ষণ। (বাংলাদেশের বিপক্ষে) ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু। ওই সময়ের মধ্যে শামিকে ফেরানো সব সময় আমাদের লক্ষ্য ছিল। আমি জানি না ফেরার জন্য তাকে কত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এনসিএর কাছ থেকে জানতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরে ঘরের মাটিতে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজটির শুরু টেস্ট দিয়েই। প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে। সেই টেস্ট দিয়েই হয়তো দীর্ঘ ১০ মাসের মাঠের ফেরার অপেক্ষার অবসান ঘটবে শামির।

নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই তিনি যোগদান করবেন।
১৩ ঘণ্টা আগে
ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
১৩ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ
১৩ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।
১৪ ঘণ্টা আগে