ডেস্ক, রাজনীতি ডটকম

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে বিপাকে সাকিব আল হাসান। আমেরিকার মেজর লিগেও (এমএলসি) রানখরায় ভুগতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। কানাডা লিগেও সেই ধারাবাহিকতা ছিল। তবে বল হাতে তিনি মোটামুটি পারফর্ম করছেন। গতকাল (মঙ্গলবার) টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৩০ রান, উইকেট পেয়েছেন ১টি। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে নীরব থাকায় ম্যাচ শেষে এক দর্শকের তোপের মুখে পড়তে হয় সাকিবকে।
অলরাউন্ড পারফর্ম করার দিনে সাকিবের দলও জিতেছে ২ রানে। বাংলা টাইগার্সের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬৬ রানেই থেমেছে টরেন্টো ন্যাশনালস। আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ম্যাচে ৪ ওভারে দিয়েছেন ৩১ রান, নিয়েছেন ১ উইকেট। প্রথম দুই ম্যাচেও অবশ্য এই টাইগার পেসার দুর্দান্ত বোলিং করেছিলেন।
এদিকে, প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাকিব গতকাল মাঝারি অঙ্কের রানে ফিরেছেন। টরন্টোর বিপক্ষে ১৫ বলে ২৪ রান আসে তার ব্যাট থেকে। এর আগে প্রথম দুই ম্যাচ মিলিয়ে করেছিলেন মোটে ৫ রান। ডেভিড ভিসার ১৭ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৬৮ রানের সংগ্রহ গড়ে সাকিবের বাংলা টাইগার্স।
আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে সাকিবের দলের দ্বিতীয় জয় এটি। ৪ পয়েন্ট নিয়ে বাংলা টাইগার্স আছে পয়েন্ট তালিকার তিনে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে টরেন্টো।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। এই আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব। পুরো পরিস্থিতি থেকে নীরব থাকায় কানাডায় তিনি এক ভক্তের তোপের মুখে পড়লেন। গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই প্রসঙ্গে। কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন, চলমান এই অস্থিরতায় তিনি নীরব কেন। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
এসময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১০ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
১১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
১২ ঘণ্টা আগে