আন্দোলনে নিহত রিকশাচালক সন্তানের কান্না ভাবিয়েছিল মিরাজকে

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানে ম্যান অব দ্য সিরিজে পাওয়া অর্থ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক রিকশাচালক পরিবারের হাতে তুলে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় তো বটে সিরিজও জিতেছে বাংলাদেশ। সেটিও পাকিস্তানের মাটিতে। অবিশ্বাস্য এই কীর্তি গড়ার নায়কদের একজন মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে দুই ফিফটিতে ১৫৫ রানের পাশাপাশি ১০ উইকেট নেন তিনি। জেতেন ম্যাচ সেরার পুরস্কারও।

সেই পুরস্কারের অর্থ মিরাজ তুলে দিয়েছেন আন্দোলনে নিহত এক রিকশাচালক পরিবারের হাতে। সেই রিকশাচালকের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো যে তাঁকে বারবার ভাবিয়ে তুলেছিল। সেই ভাবনা থেকে এই মানবিক পদক্ষেপ মিরাজের। রিকশাচালক ভাইয়ের পরিবারের হাতে চেক তুলে দেন মিরাজের বাবা মোহাম্মদ জালাল হোসেন। পাশে ছিলেন মিরাজ ও তাঁর মা মিনারা বেগম। চেক হস্তান্তর করা হয় গতকাল। তবে সেটি আজ জানিয়েছেন মিরাজ।

নিহত রিকশাচালকের পরিবারের হাতে চেক তুলে দেওয়ার একটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পোস্ট করেছেন মিরাজ। সঙ্গে লিখেছেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্য সিরিজ’-এর পুরস্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে এইচএসসি শুরু, ফরম পূরণ করেও পরীক্ষায় বসেনি ৩৬%

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৫ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল।

২ ঘণ্টা আগে

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের আইনি বাধা কাটল

আপিল বিভাগের আজকের এই চূড়ান্ত রায়ের ফলে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের পথ পুরোপুরি পরিষ্কার হলো।

৩ ঘণ্টা আগে

ব্রাজিলের খেলা নিয়ে বিরোধ, আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে ব্রাজিল বনাম জাপানের ফুটবল খেলা দেখার সময় স্থানীয় কয়েকজন যুবক বাঁশি বাজিয়ে হইচই করেন। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিব স্থানীয় ব্যবসায়ী মজনুর ছেলে নীরবকে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনার পরদিন নীরবের ভাই রিপনের সাথে ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের হ

৩ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৪ ঘণ্টা আগে