এবার বিসিবিকে ঢেলে সাজাতে রূপরেখা দেবেন ফাহিম

ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত নাজমুল আবেদীন ফাহিম। লম্বা সময় ধরে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও।

দেশের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার কারণে এখন সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিসিবিও এর ব্যতিক্রম নয়। এমন অবস্থায়ই অনেক বছরের চাওয়া রূপরেখা দেওয়ার কথা জানালেন ফাহিম।

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা (রূপরেখা) নিয়েই তো বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। ’

লম্বা একটা সময় বিসিবিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ফাহিমের। এক সময় কিছুটা অভিমান নিয়েই সরে এসেছিলেন। বিসিবির ভেতরেও পরিবর্তনের কথা বলেছেন ফাহিম।

তিনি বলেন, ‘আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমার মনে হয় না, বিসিবি খুব ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। যেটা বাইরে থেকে দেখে মনে করে কিংবা এর চাকচিক্য দেখে মনে করে বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। ’

‘কিন্তু আমার মনে হয় যে, বিসিবিতে যেসব সুযোগ ছিল সেগুলো কাজে লাগানো হয়নি। সেটা অনেক কারণেই হয়নি, অনেকের ভুলের কারণেও হয়নি। আমার মনে হয় যে, এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরণ, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে। সেটার পরিবর্তন আনা দরকার। ’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকারমন্ত্রীর

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

১২ ঘণ্টা আগে

মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়িয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

মায়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে।

১২ ঘণ্টা আগে

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই তিনি যোগদান করবেন।

১৩ ঘণ্টা আগে

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

১৪ ঘণ্টা আগে