র‍্যাংকিংয়ে উন্নতি নেই ব্রাজিলের, শীর্ষস্থানে আর্জেন্টিনার

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ফুটবলে আর্জেন্টিনার দাপট চলছেই। একের পর এক শিরোপা জিতে যাচ্ছে দলটি। যার স্পষ্ট ছাপ র‍্যাংকিংয়েও। বছরের শেষ র‍্যাংকিং হালনাগাদেও দেখা গেছে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে কোনো উন্নতি হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেও বছরের শেষ দিকটা অবশ্য ভালো কাটেনি আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দিকে সময়টা ভালো যায়নি আর্জেন্টিনার। নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় মেসির দল। যদিও পরে পেরুর বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জয় তুলেছে আর্জেন্টিনা। তাতে শীর্ষস্থান হারাতে হয়নি মেসির দলকে। তবে ঠিকই রেটিং পয়েন্ট কমে গেছে।

তালিকায় আর্জেন্টিনার পরবর্তী স্থান ফ্রান্সের। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি। তালিকায় এর পরের অবস্থান ব্রাজিলের।

ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি ব্রাজিলের। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকতে হয়েছে তাদের। নিজেদের অবস্থান বদলাতে পারেনি তারা।

তবে এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement