চ্যাম্পিয়ন্স ট্রফি

'মিনি বিশ্বকাপের' পর্দা উঠছে আজ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪০

বৈশ্বিক ক্রিকেটের অন্যতম বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

করাচির গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই দিবা-রাত্রির ম্যাচ।

এই ম্যাচের আগে নিউজিল্যান্ডের জন্য দুঃসংবাদ হচ্ছে, তাদের পেস বোলিংয়ের অন্যতম শক্তিশালী অস্ত্র লকি ফার্গুসন ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় কাইল জেমিসন দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। এবার সেই পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এটি পাকিস্তানের মাটিতে দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত কোনো আইসিসি টুর্নামেন্ট।

পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এই ম্যাচ নিয়ে বলেন, ‘সবাই দেখেছে কত কিছু হয়েছে। যেভাবে গাদ্দাফি স্টেডিয়াম নতুন করে তৈরি হয়েছে, এটা একটা রেকর্ড। আমার মনে হয় ধন্যবাদের পাশাপাশি এখন উপভোগের পালা। কেননা সবাই জানে সাম্প্রতিক সময়ে কতটা প্রতিকূল সময় পার করে এসেছি। কিন্তু আল্লাহ আমাদের পাশে ছিলো।’

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় শিখতে প্রস্তুত। ত্রিদেশীয় সিরিজ থেকেও শিখেছি এবং কঠোর পরিশ্রম করেছি। প্রতিপক্ষের চেয়ে ভালো করতে হবে, আশা করি এবার আর ভুল করবো না।’

পাকিস্তানের কাছে চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার অভিজ্ঞতা রয়েছে। আট বছর আগে তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই দলের দায়িত্ব মোহাম্মদ রিজওয়ানের হাতে।

এদিকে, নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের ইনজুরি দলের জন্য বড় দুঃসংবাদ হলেও, কিউইরা তাকে ছাড়া খেলতে প্রস্তুত। নিউজিল্যান্ড ক্রিকেটার টম ল্যাথাম বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের অনেক ভালো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। দু’দলই একে অপরকে জানে। আমরা সেরাটা দেয়ার চেষ্টা করবো, তবে দর্শকরা পাকিস্তানের পক্ষে থাকবে, সেই চ্যালেঞ্জ নিতে চাই।’

নিউজিল্যান্ডের শক্তি হলো তাদের ধারাবাহিকতা আইসিসি টুর্নামেন্টে। তারা ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ থেকে সব আসরে অন্তত সেমিফাইনাল খেলেছে এবং জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপও। দু’দলের আগের ১১৮ দেখায় ৬১ জয় নিয়ে পরিসংখ্যানের দিক দিয়ে পাকিস্তান এগিয়ে, অন্যদিকে নিউজিল্যান্ড জিতেছে ৫৩ ম্যাচে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৪ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৫ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৬ ঘণ্টা আগে
Advertisement