কক্সবাজারে দেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০০ কিলোমিটার দীর্ঘ আলট্রা-ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’। ‘সুমদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের মনোরম মেরিন ড্রাইভ সড়কে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা।

পরিচ্ছন্ন উপকূলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ দায়িত্বশীল পর্যটন চর্চার বার্তা ছড়াতে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করছে। দেশে এই প্রথম ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা-ম্যারথন আয়োজন হতে চলেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্টাল আলট্রা বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘ দূরত্বের দৌড় বা আলট্রা-ম্যারাথন আয়োজনের মাধ্যমে স্পোর্টস ট্যুরিজমের প্রসার, ভ্রমণপিপাসু মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে উদ্বুদ্ধকরণ এবং সেইসাথে উপকূলের পরিবেশগত ভারসাম্য ও সমুদ্র তলদেশের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এই আলট্রা-ম্যারাথনের আয়োজন করছে কোস্টাল আলট্রা বাংলাদেশ। এ ধরনের ইভেন্টের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হচ্ছে এক ধরনের দীর্ঘ দূরত্বের দৌড়, যেখানে গতানুগতিক ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের দৌড় আয়োজন করা হয়ে থাকে। তবে সবচেয়ে ছোট দূরত্বের আলট্রা-ম্যারাথন হচ্ছে ৫০ কিলোমিটার। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে এই আলট্রা-ম্যারাথনের প্রসার ঘটেছে। বিভিন্ন দেশের নানা শহর ও স্থানের ব্র্যান্ডিং এবং সমাজে ইতিবাচক জীবনধারার প্রসারে এ রকম আয়োজন একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের দীর্ঘতম এই আলট্রা-ম্যারাথনে আয়োজক সংগঠনের বেধে দেওয়া যোগ্যতার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ সাপেক্ষে বাছাইকৃত দেশি-বিদেশি প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন এবং তাদের সহায়তার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। অংশগ্রহণকারীরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল এবং ২০০ কিলোমিটার– এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেবেন। এই ইভেন্টে অংশ নেওয়া জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই, অংশগ্রহণকারীদের সকল সেবা বিনা মূল্যে দেওয়া হবে।

‘কোস্টাল আলট্রা ২০২৫’– এর স্পনসর হিসেবে আছে ইগলু আইসক্রিম, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন গ্রুপ, সিম গ্রুপ, বিকন ফার্মাসিউটিক্যালস, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং নাজিহার আইটি সলিউশন লিমিটেড। এই ইভেন্টের কমিউনিটি পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিকাল ড্রিমার্স’ এবং সাইক্লিং গ্রুপ হেমন্ত রাইডার্স। চ্যারিটি পার্টনার হিসেবে আছে বান্দরবানের লামা উপজেলার চাম্পাঝিরি পাড়ার ‘পাওমাং শিশু সদন’ এবং পূর্ণ মানবিক মানুষ হওয়ার সংগঠন ‘হাফ ম্যাড হিউম্যান’। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৬ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৭ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৮ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৮ ঘণ্টা আগে
Advertisement