ডেস্ক, রাজনীতি ডটকম

আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি প্রো-লিগে দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে নিষিদ্ধ হয়েছেন। সৌদি ফুটবল ফেডারেশনের (এসএফএফ) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি অশালীন অঙ্গভঙ্গি করার দায়ে পর্তুগালের তারকা এ ফুটবলারকে নিষেধাজ্ঞার পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করেছে।
গতকাল বুধবার এসএফএফ জানায়, দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রোনাল্ডো। একই সঙ্গে ৩০ হাজার সৌদি রিয়ালও জরিমানা গুনতে হচ্ছে সময়ের সেরা এ তারকাকে। জরিমানার ৩০ হাজারের মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর বাকি ২০ হাজার রিয়াল পাবে আল শাবাব ক্লাব।
সৌদি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, রোনাল্ডো এই অপরাধ এতটাই গুরুতর যে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার আর কোনো সুযোগ নেই।
সৌদি প্রো-লিগে বৃহস্পতিবার ম্যাচ রয়েছে রোনাল্ডোর আল নাসরের। আল হাজেমের বিপক্ষে ম্যাচটির স্কোয়াডেও ছিলেন তিনি। তবে রায়ের পর নিজেদের মাঠের ম্যাচটিতে খেলার সুযোগ নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।
এর আগে আল শাবাব-আল নাসর ম্যাচের সময় শাবাবের একদল দর্শক রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসির নাম ধরে ‘মেসি মেসি’ শব্দে আওয়াজ তুললে একপর্যায়ে তাদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন রোনাল্ডো। এ ঘটনায় বেশ সমালোচিত হন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৭ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১১ ঘণ্টা আগে