প্রতিবেদক, রাজনীতি ডটকম

টি-টোয়েন্টি বিশ্বকাপের কঠিন গ্রুপ থেকে সুপার এইটে এসেছে বাংলাদেশ। গ্রুপপর্ব পেরোনোর লক্ষ্য অর্জন করা বাংলাদেশের জন্য সুপার এইটের যে কোনো সাফল্যই এখন ‘বোনাস’। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এমনটাই বলছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আগামীকাল শুক্রবার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সুপার এইটে বাংলাদেশের হারানোর কিছু নেই জানিয়ে নির্ভার থাকার বার্তা হাথুরুসিংহের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে (করেছি), বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে।’
সুপার এইটের তিন ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে। এই ফরম্যাটে শক্তির বিচারে তিনদলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। হাথুরুসিংহে বলছেন, ‘সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো, আমরা এখানে আসতে পেরে খুশি। আর এখান থেকে যা কিছু পাব, তাই আমাদের জন্য বোনাস।’

সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুসহ বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজায়নের লক্ষ্যে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে। আমরা ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই। এছাড়া, রিড
৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, গত এক দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারী এলাকা থেকে সর্বোচ্চ ৫২ জন এবং তেজগাঁও এলাকা থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মিরপুর থেকে ৪১ জন, উত্তরা থেকে ৪২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, রমনা এলাকা থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, গু
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
৭ ঘণ্টা আগে