ডেস্ক, রাজনীতি ডটকম

বার্সেলোনা নামক ছোটবেলার ঘরে ফেরত যাচ্ছেন মেসি, এমন খবর শুনলে এখন খানিকটা ঘোরে চলে যান ফুটবলভক্তরা। পরক্ষণেই নড়েচড়ে বসে কৌতুহলের ভঙ্গিতে কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, আসলেই কি তাই? মেসি সত্যিই বার্সেলোনায় ফিরবেন?
২০০০ সালে মেসির বয়স কেবল মাত্র ১৩। ওই সময় বার্সেলোনা ছাড়া বোধহয় অন্যকিছু চিনতেন না মেসি। অর্বাচীন বালক মেসি খেলা শুরু করলেন বার্সার ইয়ুথ দলে। সময়ের ব্যবধানে ক্রমেই আর্জেন্টাইন বালক হয়ে উঠলেন ফুুটবল বিশ্বের সেরা তারকা। পুরো বিশ্বে নিজের তারকাখ্যাতি ছড়িয়ে দিলেন। ফুটবল খেলাকেই চেনালেন নতুন করে।
দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১ সালে জীবনের মোড় ঘুরে গেল মেসির। অর্থ সংকটে পড়লো ইউরোপের অন্যতম নামীদামি ক্লাবটি। ভেতরে সিদ্ধান্ত হলো- মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না বার্সা। অর্থাৎ হাতে গড়া তারকাকে ছেড়ে দেবে স্প্যানিশ লা লিগার ক্লাব। খবরটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না বার্সা ও ফুটবলপ্রেমীরা।
সে সময় বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি মেসিকে রাখবেন। শেষ পর্যন্ত পারলেন না। অবশেষে দীর্ঘ ২১ বছরের সম্পর্কচ্ছেদ হলো মেসি ও বার্সার। সম্পর্কে তিক্ততার এক পর্যায়ে সব মায়া ছেড়ে ক্যাম্প ন্যু থেকে মেসি উড়াল দিলেন ফ্রান্সের প্যারিসের বিমানে।
দুই মৌসুম খেললেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। এরপর উঠলেন যুক্তরাষ্ট্রের বিমানে। খেলা শুরু করলেন এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামির জার্সিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই আছেন মেসি। বার্সার সঙ্গে তিক্ততা এতটাই প্রবল ছিল যে, ২০২১ সালের পর ক্লাব ছাড়ার পর একবারের জন্যও বার্সেলোনায় যাননি ৮বারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
আগামী ২৯ নভেম্বর বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন মেসি। বার্সার স্থানীয় রেডিও ব্রডকাস্ট প্রতিষ্ঠান টোট কস্তা বলছে, এই অনুষ্ঠানে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবের সভাপতি লাপোর্তা।
জানা গেছে, বার্সা সভাপতির আমন্ত্রণ এড়িয়ে যাবেন না মেসি। সেটি হলে প্রিয় তারকাকে আরও একবার ক্যাম্প ন্যুতে দেখতে পারবেন কোটি কোটি ভক্ত।
গেল অক্টোবরে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন বার্সায় মেসির সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা। স্প্যানিশ বিশ্বকাপজয়ী এই তারকাকে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়েছিল বার্সা। প্রিয় সতীর্থের বিদায় সংবর্ধনায়ও মেসি যাননি। না যাওয়ার পেছনের কারণ হতে পারে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ।
এবার আর ব্যস্ততা নেই মেসির। কারণ ২০২৪ সালের শেষ ম্যাচটি গতকাল বুধবার খেলে (পেরুর বিপক্ষে) ফেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে মিয়ামিতেও ২০২৪ মৌসুম শেষ হয়েছে। আশা করা হচ্ছে, ২৯ নভেম্বরের অনুষ্ঠানে মেসিকে ক্যাম্প ন্যুতে দেখা যাবে।

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
৯ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১০ ঘণ্টা আগে
রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা
১ দিন আগে