প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জিতেছে। ফাইনালে ১১৩ রানের জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১০.৩ ওভারেই জয় পায় কলকাতা। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স।
গতকাল রোববার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে ২ রানে আউট করেন মিচেল স্টার্ক। পরের ওভারে বোলিংয়ে এসে ট্রাভিস হেডকে শূন্য রানে সাজঘরে ফেরান বৈভব অরোরা। রাহুল ত্রিপাতি ম্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৩ বল খেললেও ৯ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন তিনি।
পরে হায়দরাবাদকে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করেন এইডেন মার্করাম ও নিতিশ কুমার। তবে ১০ বলে ১৩ রান করে নিতিশ আউট হওয়ার পর মার্করামও টিকে থাকতে পারেননি। ২৩ বলে ২০ রান করে আটট হন তিনি।
এ ছাড়া ১৭ বলে ১৬ রান করে আউট হয়ে যান হেনরিখ ক্লাসেন। শেষ দিকে একাই লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক কামিন্স। তিনি ১৯ বলে ২৬ রান করে ফেরেন। শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে ১১৩ রান তোলে হায়দরাবাদ।
কলকাতার হয়ে আন্দ্রে রাসেল নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া মিচেল স্টার্ক ও হার্ষিত রানা দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই সুনীল নারিনকে হারায় কলকাতা। তবে শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিতে থাকেন রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আইয়ার। নবম ওভারে শাহবাজের বলে এলবিডব্লিউ হন গুরবাজ। ৩২ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে ২৬ বলে ৫২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ভেঙ্কাটেশ আইয়ার। এ ছাড়া ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
৫ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
৬ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে