প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া নারী দল। সেই স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে নামতে যাচ্ছেন বাংলাদেশের নারীরা। রোববার (৩১ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় দুপুর ১২টায়। সরাসরি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

শনিবার (৩০ মার্চ) মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক অ্যালিসা হিলি জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রস্তুতির কথা। একই সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও বলছেন নারী দলের এই নেত্রী।

হিলি বলেন, ‘সামনেই অ্যাশেজ আছে, খুব বেশি দিন তো বাকি নেই আর। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের খেলার অ্যাপ্রোচটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি সেই সঙ্গে সামনে আবার বিশ্বকাপও আছে। ফলে আমার মনে হয় আমাদের এখানে মানিয়ে নিতে হবে।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে রীতিমতো উড়িয়েই দিয়েছেন অস্ট্রেলিয়ার নারীরা। প্রথম ওয়ানডেতে বোলিংয়ের পর কোনো ম্যাচেই অজিদের চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের প্রতিটিতেই টাইগ্রেসদের ইনিংস শেষ হয়েছে ১০০-এর আগে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের ‘লংমার্চ’— শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে তারা পুলিশি বাধার (ব্যারিকেড) মুখে পড়েছেন।

১ ঘণ্টা আগে

চট্টগ্রামেও এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

২ ঘণ্টা আগে

‘লংমার্চ’ নিয়ে সায়েন্স ল্যাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তারা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।

২ ঘণ্টা আগে

উত্তরার পর এবার সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের পর এবার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

২ ঘণ্টা আগে