ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ প্রস্তুতি ম্যাচ। কিন্তু ঝালিয়ে নিতে গিয়ে পুড়ে গেল বাংলাদেশ দল। অচেনা উইকেটে ভারত বড় রান তুললেও বাংলাদেশের ব্যাটিং ধসে হেরেছে ৬০ রানের বড় ব্যবধানে।

শনিবার নিউ ইয়র্কে বিশ্বকাপের ভেন্যুতে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে ১৮২ রান তোলে ভারত। ঋষভ পান্ত ৩২ বলে চারটি করে চার ও ছক্কায় ৫৩ রান করে স্বেচ্ছায় অবসরে যান। হার্ডিক পান্ডিয়া ২৩ বলে চার ছক্কা ও দুই চারে ৪০ রান করেন। সূর্যকুমার ১৮ বলে ৩১ রান যোগ করেন।

জবাবে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে পেরেছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার শূন্য করে ফেরেন। তিনে নেমে লিটন ৬ রানে বোল্ড হন, চারে নেমে অধিনায়ক নাজমুল শান্ত ডাক মারেন। ১০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

তাওহীদ হৃদয়ও (১৩) ব্যর্থ হন। এরপর ওপেনার তানজিদ তামিম ১৭ রান করে ফিরলে ৪১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ ছোট্ট এক জুটিতে ওই ধাক্কা সামাল দেন। দলের ১১০ রানে স্বেচ্ছা অবসরে যান রিয়াদ। খেলেন ২৮ বলে ৪০ রানের ইনিংস। সাকিব ধুঁকে ধুঁকে ৩৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজ করেছেন ভারতের বাঁ হাতি পেসার অশ্বদ্বীপ সিং। তিনি ১২ রানে নেন ২ উইকেট। আর শিভাম দুবেও ১৩ রানে ২ উইকেট নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহ্দী আমিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি উদ্যোগের কথা তুলে ধরেন।

২ ঘণ্টা আগে

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুসছে ৫ নদী, ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়

৩ ঘণ্টা আগে

দুর্বল হয়েছে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

৪ ঘণ্টা আগে

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৮ ঘণ্টা আগে