ক্রীড়া ডেস্ক

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। যার ফলে ৭ মাস পর মাঠে ফিরতে যাচ্ছে হকি।
৬ দলের এই প্রতিযোগিতা শেষ হবে ৩০ ডিসেম্বর। এপ্রিল মাসে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর হকি টার্ফে প্রতিযোগিতামূলক খেলা হয়নি।
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ গত ১৪ নভেম্বর গঠন করেছে অ্যাডহক কমিটি।
আজ বিকেলে হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট রিয়াজুল হাসান (অব) বলেন, আমাদের লক্ষ্য হকিকে মাঠে রাখা। সেই লক্ষ্যে বিজয় দিবস দিয়ে শুরু। সামনে অন্যান্য প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা চলছে।
বিজয় দিবস হকিতে হকি ফেডারেশন আমন্ত্রণ জানিয়েছিল বিভিন্ন ক্লাব, সংস্থা ও জেলা দলগুলোকেও। সেখান থেকে মাত্র সাড়া এসেছে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের। পাশাপাশি হকির সূতিকাগার বিকেএসপিও খেলছে। এছাড়া পুষ্কর ক্ষিসা মিমো ও আরো কয়েকজন প্রতিষ্ঠিত হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ নামে দল গড়েছেন।
ফেডারেশন তাদেরও খেলার অনুমতি দিয়েছে। এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, আমরা চেয়েছি খেলোয়াড়রা খেলার সুযোগ পাক। এজন্য ফেডারেশনের অ্যাফিলিয়েটেড – নন অ্যাফিলিয়েটেড বিষয় বিবেচনা করা হয়নি। সকলের জন্যই উন্মুক্ত ছিল।

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
৫ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে