বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, সূচি ঘোষণা বিসিবির

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

প্রথমবারের মতো আগামী ১৭ মার্চ বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এর আগে শুধু আইসিসি ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। এরমধ্যে ২০২২ বিশ্বকাপে একবার এবং ২০২০ এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয় তারা।

তবে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দু’দল। বাংলাদেশ সফরের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে। তিনটি ওয়ানডে ২১, ২৪ এবং ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। সব ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৩১ মার্চ, ২ এবং ৪ এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫ এপ্রিল বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া নারী দল। সূত্র: বাসস

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

৮ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১০ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১২ ঘণ্টা আগে