সাকিবকে ‘সেরা অ্যাথলেট’ বললেন ফাহিম

ডেস্ক, রাজনীতি ডটকম

সাকিব মানসিকভাবে অনেক শক্ত এটা তার সতীর্থরা প্রায়শই বলেন। কোচ নাজমুল আবেদীন ফাহিমও জানালেন সে কথা। সাকিবের গুরু হিসেবে আলাদা পরিচিতি আছে দেশসেরা এই কোচ ও সংগঠকের। নতুন করে বিসিবির পরিচালক হিসেবে গেল সপ্তাহে যোগ দিয়েছেন ফাহিম। এর মধ্যেই গতকাল পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এই পরিচালক সাকিবকে বলছেন ‘টপ অ্যাথলেট’।

আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে ফাহিম বলেন, 'মেন্টালি স্ট্রং বলব না। যে কোনো অ্যাথলেট হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। ওভাবেই তারা নিজেদের তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসে। তার ক্ষেত্রেও সেটাই হয়, ওর অন্য কোনো চিন্তা থাকে না। ও শুধু ব্যাটারকে নিয়েই চিন্তা করে।'

'বল কোথায় করবে, কীভাবে করবে। অন্য কোনও সময় আসতে পারে চিন্তা, তবে বল করার সময় চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদেরকে ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না।'-যোগ করেন তিনি।

টেস্টে সাকিবের এমন পারফরম্যান্স তার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে বলেই মনে করছেন ফাহিম, 'সাকিবের বোলিংয়ের মধ্যেই আমরা দেখেছি। আমরা দেখেছি যে সে যখন বাঁহাতিদের বিপক্ষে বোলিং করে সে কমফোর্টেবলি সেটা করে না। কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু। একটা প্রোপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবেই বোলিং করে। বোলিং করার সময় সে নিজের ওপর আস্থা নিয়েই বোলিং করে। ডানহাতি-বামহাতি সব ধরনের সিচুয়েশনে।'

'যখনই বল তাকে দেওয়া হচ্ছে, উইকেট নেয়ার জন্য সে বোলিং করেছে। অন্যদের সাথেও আলাপ করছে, মিরাজকেও মাঝেমধ্যে পরামর্শ দিচ্ছে। টোটাল ইনভলবমেন্ট ছিল। আমার মনে হয় সে নিজেও উপভোগ করেছে। বোলিং নিয়ে তার মধ্যে অসন্তুষ্টি ছিল। সেটা চলে গেছে। আত্মবিশ্বাস চলে এসেছে। এটা ওর পরবর্তীতে কাজে লাগবে।'-বলেন ফাহিম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

১৩ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

১৪ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

১৫ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

১৬ ঘণ্টা আগে