তৃণমূলেই রয়েছে প্রকৃত প্রতিভা : হাবিবুল বাশার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাঁদপুরের ফরিদগঞ্জে আইউব আলী খান কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ১২টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক হাবিবুল বাশার সুমন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল বাশার সুমন বলেন, এই ফরিদগঞ্জ উপজেলা থেকেই শামীম পাটওয়ারী ও মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা উঠে এসে এখন জাতীয় দলে খেলছে।

আমাদের জাতীয় দলকে সমৃদ্ধ করতে হলে এ রকম তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করতে হবে। এদের অন্বেষণ করে জাতীয় দলের পাইপলাইন আরো বেশি সুদৃঢ় রাখতে হবে।

তিনি বলেন, আমি আশা করছি, বিসিবি সারা দেশে ক্রিকেটকে আরো বেশি ছড়িয়ে দিবে এবং ট্যালেন্ট হান্টে উদ্যোগী হবে। গৃদকালিন্দিয়ায় আসতে পেরে আমি খুব খুশি।

এখানকার লোকজনের ক্রিকেটের প্রতি ভালবাসা দেখে আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যতবেশি খেলা হবে, ততবেশি প্রতিভা বেরিয়ে আসবে, যা আমাদের ক্রিকেটের ভবিষ্যতকে উজ্জ্বল করবে, বলেন সুমন।

টুর্নামেন্ট আয়োজক কমিটির পরিচালক বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবিব, মো. হাছান, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় বাড্ডা বয়েস ক্লাব এবং শিশির বিন্দু একাদশের মুখোমুখি হয়।

প্রধান অতিথি দুই দলের মধ্যে টস করে দেন এবং খেলোয়াড়রা তার সঙ্গে পরিচিত হন।

এর আগে হেলিকপ্টার যোগে হাবিবুল বাশার সুমন গৃদকালিন্দিয়া স্কুল মাঠে অবতরণ করে উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৩ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫ ঘণ্টা আগে

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি ও পদোন্নতি

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে
Advertisement