যুব এশিয়া কাপে মৃত্যুকূপে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মিশনে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে কাজটা মোটেই সহজ হবে না। যুবাদের এশিয়া কাপে ‘মৃত্যুকূপে’ পড়েছে বাংলাদেশ।

নভেম্বরের ২৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে যুবাদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। আগেরবারের ন্যায় এবারও ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই আসরের দশম সংস্করণে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে।

এবারের আসরে বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ পর্বে ‘মৃত্যুকূপও’ বলা যায় এটি। ‘এ’ গ্রুপে বর্তমান রানার্সআপ আরব আমিরাতের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও জাপান।

আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। ২৯ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ১ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ৩ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। গ্রুপ পর্বের লরাই শেষে ৬ ডিসেম্বর দুই মাঠে হবে দুই সেমিফাইনাল। ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৪ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৬ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৭ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৮ ঘণ্টা আগে
Advertisement