ক্রীড় ডেস্ক

পহেলা জুন টি-টোয়েন্টি বিশ^কাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ওই ম্যাচে ভারতের হয়ে মাঠে নামার সম্ভাবনা নেই দলের সেরা তারকা বিরাট কোহলির। বিশ্রামের জন্য ছুটি বাড়িয়ে নিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আগামী ৩০ মে ভারত ছাড়ার কথা রয়েছে কোহলির। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে এলিমিনেটর থেকে বিদায় নেয় কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এরপরই ভারতের প্রথম ব্যাচের সাথে বিশ^কাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়ে যাবার কথা ছিলো কোহলির।
কিন্তু আইপিএল থেকে ছিটকে যাবার পর ছুটি নিয়েছেন কোহলি। দলের সাথে দেরিতে যোগ দেওয়ার কথাও বিসিসিআইকে জানিয়েছেন তিনি। ৩০ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন কোহলি।
বিসিসিআই এক কর্মকর্তা বলেন, ‘কোহলি বোর্ডকে বলেছে, দেরিতে দলে যোগ দিবে। ৩০ মে ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। তার অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই।’
বিশ্বকাপে অংশ নিতে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র যাবে ভারত দল। গতকাল প্রথম ধাপে ভারতের বেশ কিছু খেলোয়াড় রওনা দিয়েছে। ঐ ব্যাচে কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও অধিনায়ক রোহিত শর্মার সাথে আরও কয়েকজন ক্রিকেটার ছিলেন।
চলতি আইপিএলে ব্য্যট হাতে সেরা ফর্মে ছিলেন কোহলি। টুর্নামেন্টে ১৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৭৪১ রান করেছেন তিনি।
বিশ্বকাপের আগে মাত্র একটি প্রস্তুতিমূলক ম্যাচই খেলবে ভারত। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে কানাডা, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ৫ জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয়ের মিশন শুরু করবে ভারত। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
৬ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
৭ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
৮ ঘণ্টা আগে