৬ উইকেট হারিয়ে চাপের মুখে অস্ট্রেলিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বাংলাদেশের নারীদের স্পিন ঘূর্ণিতে রীতিমত দিশেহারা অবস্থায় অস্ট্রেলিয়ার নারীরা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অজি নারীদের ওপর রীতিমত ছড়ি ঘোরাচ্ছে টাইগ্রেস স্পিনরা।

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত সফলই বলা চলে। ৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১২৮ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন সুলতানা খাতুন। ইনফর্ম ফোবে লিচফিল্ডকে দারুণ সুইংয়ে বোকা বানান। গোল্ডেন ডাক মেরে ফেলেন এই ওপেনার। অভিজ্ঞ এলিস পেরি থিতু হতে চেয়েছিলেন। ১০ বলে ২ রান করে তাকেও ফেরান সুলতানা। রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ক্রিজে থেকে রানের গতি বাড়াচ্ছিলেন অ্যালিসা হিলি। সবাই যখন থিতু হতেই সময় নিয়েছেন, তখন শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন হিলি। ৩৯ বলে ২৪ রান করে ভয় ছড়াচ্ছিলেন তিনিই। তবে তাকে আর বড় হতে দেননি মারুফা। এদিন শুরু থেকেই সুইং পাচ্ছিলেন এই পেসার। অজি অধিনায়ক হিলিকে ফিরিয়েছেন তিনিই। উইকেটের পেছনে জ্যোতিকে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালিসা হিলি।

নাহিদা আক্তার আক্রমণে এসেই ফেরান তাহলিয়া ম্যাকগ্রাকে। দারুণ এক সুইংয়ের ফলে পরাস্ত এই ব্যাটার। লেগবিফোরে ফিরতে হয় সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়কে। এরপরেই অবশ্য অ্যাশলি গার্ডনারকে নিয়ে বড় জুটি গড়েন অভিজ্ঞ বেথ মুনি।

খানিক সময় নিয়ে আক্রমণাত্মক হতে চেয়েছিলেন। তবে ফাহিমার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর অ্যাশলি গার্ডনারের উইকেট তুলে নেন নাহিদা আক্তার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৫ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৭ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৮ ঘণ্টা আগে