ডেস্ক, রাজনীতি ডটকম
অবশেষে অপেক্ষার প্রহর শেষে আজ এশিয়া কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। এই স্প্যানিশ কোচের পছন্দের ফর্মেশন ৪-৩-১-২। অর্থাৎ মাঝমাঠে তিনজন আর রক্ষণে ৪ জন নিয়ে একাদশ সাজানো।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ কানাডিয়ান লিগের ক্লাব ক্যাভালরি এফসি-র মিডফিল্ডার শমিত সোম এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত হতে যাচ্ছেন।
শমিত সাধারণত রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় খেলেন এবং অনুশীলনে কোচ হাভিয়ের কাবরেরার মন জয় করে নিয়েছেন। ধারণা করা হচ্ছে, সিঙ্গাপুরের বল পায়ে খেলার প্রবণতার কারণে বাংলাদেশও রক্ষণাত্মক কৌশল অবলম্বন করতে পারে।
সেক্ষেত্রে, শমিত সোম এবং হামজা চৌধুরীর ডাবল পিভোট দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। এই কৌশলের কারণে দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে বেঞ্চে থাকতে হতে পারে।
এমনকি আগের ম্যাচের গোলদাতা সোহেল রানাও বেঞ্চ থেকে শুরু করতে পারেন, তার জায়গায় কেন্দ্রীয় মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে সৈয়দ কাজেম কিরমানীকে।
রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ভুটান ম্যাচের চার ফুটবলার তাজ উদ্দীন, তারিক কাজী, তপু বর্মণ এবং সাদ উদ্দীনকে রক্ষণ সামলাতে দেখা যাবে।
তবে সিঙ্গাপুরের আক্রমণাত্মক খেলার ধরনে বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মিতুল মারমাকে বেশ ব্যস্ত সময় পার করতে হতে পারে।
আক্রমণভাগে আগের ম্যাচে শুরু করা ফাহামেদুল ইসলাম আজো সুযোগ পেতে পারেন লেফট উইংয়ে। কোচ কাবরেরা তার অনুশীলনের পারফরম্যান্সে সন্তুষ্ট।
ক্লাব ফুটবলে উইঙ্গারের ভূমিকায় খেলা রাকিব হোসেনকে আজ সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় দেখা যেতে পারে। রাইট উইংয়ে আগের ম্যাচে খেলা কাজেম মাঝমাঠে চলে এলে সেই স্থানে মোহাম্মদ ইবরাহিমকে খেলানো হতে পারে।
আল আমিনও সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় খেলার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে রাকিব তার সহজাত রাইট উইংয়ে খেলবেন এবং ইবরাহিম বদলি হিসেবে মাঠে নামার অপেক্ষায় থাকবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম কিরমানী
আক্রমণভাগ: মোহাম্মদ ইবরাহিম, রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম।

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৭ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৮ ঘণ্টা আগে