ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান অপারেশন্স ম্যানেজারে দায়িত্বরত নাফিস ইকবাল গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকা আনা হয়েছে তাকে। তার মাইনর স্ট্রোক হয়েছে বলে জানা গেছে।
এজন্য চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নাফিসকে ঢাকায় আনা হয়েছে।
জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নাফিস। আজ অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় আনা হয়েছে তাকে। সবশেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি।
নাফিসের অসুস্থতার সংবাদ জানিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন। ’

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
১৩ ঘণ্টা আগে
আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।
১৩ ঘণ্টা আগে
লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে