শান্তর সেঞ্চুরিতে টাইগারদের সহজ জয়

ডেস্ক, রাজনীতি ডটকম
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

চট্টগ্রামে শান্তর অধিনায়কোচিত সেঞ্চুরি ও মুশফিকের হাফ-সেঞ্চুরিতে ভর করে ৩২ বল হাতে রেখেই শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক টাইগাররা।

চট্টগ্রামে ফ্রেশ উইকেটে দ্রুত রান ওঠে। এ চিন্তায় টস জিতে ব্যাটিং নিয়ে লাভও হয়েছিল লঙ্কানদের। বাংলাদেশের পেসত্রয়ীতে কামব্যাক করে দল। নাগালের মধ্যে আটকেও রাখে তাদের। তবে জয়ের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

২৩ রানে ৩ উইকেট হারানো ওই দলকে দুর্দান্ত সেঞ্চুরিতে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্তর। ক্রিজে অভিজ্ঞ মুশফিকের অসাধারণ সঙ্গও পেয়েছেন তিনি।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে পাথুন নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দো জুটি দশ ওভারেই ৭১ রান তুলে ফেলে। ওই জুটি ভাঙেন তরুণ পেসার তানজিম সাকিব। এক ওভারের ব্যবধানে আভিস্কা (৩৩) ও নিশাঙ্কাকে (৩৬) তুলে নেন তিনি। ৮৪ রানে লঙ্কান শিবিরে তৃতীয় ধাক্কাও দেন তানজিম।

সেখান থেকে কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগে ভালো জুটি দেন। ওই জুটিতে ভর করে ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২৫৫ রান তোলে শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন লিয়ানাগে। ৬৯ বলের ইনিংস তিনি দুটি ছক্কা ও তিনটি চারের শটে সাজান। মেন্ডিস ৫৯ রানের ইনিংস খেলেন। এছাড়া আশালঙ্কা ১৮ ও হাসারাঙ্গা ১৩ রান যোগ করেন।

জবাব দিতে নেমে শুরুতে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার লিটন দাস ইনিংসের প্রথম বলেই বাজেভাবে প্লেড অন হন। সৌম্য সরকারও (৩) অফের বাইরের বাউন্স লেন্থের বলে লেগ সাইটে পুল খেলে ৩০ গজের ভেতরে ক্যাচ দেন। চারে ব্যাটিংয়ে নেমে তাওহীদ হৃদয় ৩ রান করে বোল্ড হন।

সেখান থেকে অধিনায়ক শান্ত ও মাহমুদউল্লাহ ৬৯ রানের জুটি দেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহও ফিরে যান ৩৭ রান করে।

বাকি পথটা দারুণ দক্ষতায় পাড়ি দিয়েছেন শান্ত ও মুশফিকুর রহিম। দলকে জেতাতে শান্ত খেলেন ওয়ানডে ক্যারিয়ার সেরা ১২২ রানের ইনিংস। তার ১২৯ বলের ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও দুটি ছক্কার শটে। মুশফিকের সঙ্গে শান্তর ১৬৫ রানের দুর্দান্ত জুটি হয়।

জুটিতে মুশফিকের অবদান ৮৪ বলে ৭৩ রান। মুশফিক আটটি চারের শট খেলেন। শান্ত ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি করেছেন। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১৭ ও আফগানিস্তানের বিপক্ষ ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

বাংলাদেশ দলের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব তিনটি করে উইকেট নেন। অন্য উইকেটটি নেন মেহেদী মিরাজ। শ্রীলঙ্কার হয়ে দিলশান মাদুশঙ্কা দুইটি এবং প্রমোদ মাদুশান ও লাহিরু কুমরা একটি করে উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক শান্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১২ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৪ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৫ ঘণ্টা আগে