কোপা আমেরিকা

ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উরুগুয়ে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০: ৩৯

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠল উরুগুয়ে। প্রথমার্ধে উত্তেজনা ছড়ালেও গোল পেতে ব্যর্থ ছিল ব্রাজিল-উরুগুয়ে। সেই উত্তেজনা ক্রমশ বেড়ে যায় পরের অর্ধে। এক পর্যায়ে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখেন উরুগুয়ে মিডফিল্ডার নাহিতাস নান্দেজ।

কিন্তু দশজনের দলের বিপক্ষেও সুযোগটা নিতে পারেন দরিভাল জুনিয়রের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে তারা বড় কোনো সুযোগই তৈরি করতে পারেনি। অন্যদিকে, উরুগুয়েও আক্রমণ সামলাতে গিয়ে হিমশিম খেয়েছে। কোনো পক্ষই গোল না পাওয়ায় টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্ন ভঙ্গ হয়।

সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দ খুঁজে ফেরা ব্রাজিল লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামেও ভিন্ন কিছু করতে পারেনি। দরিভাল জুনিয়র অল্প সময়ে দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও, ফিনিশিং ও মাঝমাঠে তাদের দুর্বলতা টের পাওয়া গেছে হাড়ে হাড়ে। যার সমাপ্তি ঘটিয়ে টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে ৪-২ গোলে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

৫ ঘণ্টা আগে

১৬ জনকে ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৬ ঘণ্টা আগে

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: ২ আসামির স্বীকারোক্তি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

৬ ঘণ্টা আগে

প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই ভোট আয়োজনের দিকে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

৬ ঘণ্টা আগে