দুই দিনের অপেক্ষার পর মাঠে গড়াল কানপুর টেস্ট

ডেস্ক, রাজনীতি ডটকম

টানা দুই দিনের অপেক্ষার পর অবশেষে মাঠে গড়াল কানপুর টেস্ট। দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়েছিল বৃষ্টিতে। আর তৃতীয় দিনটায় ভেজা আউটফিল্ডের কারণে খেলা মাঠে গড়ায়নি। অবশেষে চতুর্থ দিনের খেলা শুরু হলো একেবারে নির্ধারিত সময়ে। রোদেলা সকালে মাঠে নেমেছেন দুই বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।

ভারতীয় গণমাধ্যম এবং আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট কিছুটা অন্তত স্বস্তির খবরই দিয়েছে পুরো দিনের জন্য। ওয়েদার ডটকম জানাচ্ছে, কানপুরে সোমবারে বৃষ্টির সম্ভাবনা মোটে ২৪ শতাংশ। যা গতকালের তুলনায় খানিকটা কম। বর্তমান সময়সূচি জানাচ্ছে, কানপুরে আজ পুরোদিন মিলিয়ে ৯৮ ওভারের খেলা হবে।

তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিনও। তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রী পর্যন্ত আশা করা হচ্ছে। সারাদিনের দৃষ্টিসীমা ১০ থেকে ১১ কিলোমিটার পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে খেলা শুরু হতে আলোকস্বল্পতার বাঁধা খুব একটা বড় ইস্যু হওয়ার কথা নয়।

কানপুর টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। এরপর প্রথম সেশন শেষে বিরতির পর কিছুক্ষণ খেলা হতে আলোকস্বল্পতায় ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। ফলে শুক্রবার গোটা দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

৬ ঘণ্টা আগে

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৭ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৮ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৮ ঘণ্টা আগে
Advertisement