দুই পরিবর্তন এনে রাঁচি টেস্টে ইংল্যান্ড একাদশ

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত

তৃতীয় ম্যাচ থেকে দুই পরিবর্তন এনে রাঁচিতে চতুর্থ টেস্টের জন্য একাদশ ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পেসার মার্ক উড ও স্পিনার রেহান আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ওলি রবিনসন ও শোয়েব বশির।

হায়দারাবাদে প্রথম টেস্টে উইকেটশূন্য ছিলেন উড। এতে দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ হারান তিনি। রাজকোটে তৃতীয় ম্যাচে আবারও একাদশে ফিরেন উড। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭ রানও করেন তিনি। তবে চতুর্থ টেস্টের জন্য বিবেচনা করা হয়নি উডকে।

উডের জায়গায় ভারতের বিপক্ষে এই সিরিজে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন পেসার রবিনসন। নতুন বলে বর্ষীয়ান জেমস এন্ডারসনের সাথে জুটি বাঁধবেন তিনি। গেল বছরের জুলাইয়ে লিডসে অ্যাশেজ সিরিজে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রবিনসন। ২০২১ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর ১৯ টেস্টে ৭৬ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার।

সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেছেন রেহান। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন তিনি। তারপরও চতুর্থ টেস্টের একাদশে জায়গা ধরে রাখতে পারেননি এই লেগ-স্পিনার।

বিশাখাপত্ন সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিলো বশিরের। প্রথম ইনিংসে ১৩৮ রানে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ১ উইকেট নেন তিনি।

জয় দিয়ে সিরিজ শুরু করলেও পরের দুই ম্যাচে পরাজিত হয়েছে ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ইংলিশরা। চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ : বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন ফোকস, শোয়েব বশির, টম হার্টলি, জেমস এন্ডারসন ও ওলি রবিনসন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১০ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১২ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৪ ঘণ্টা আগে