সাকিব দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই

ডেস্ক, রাজনীতি ডটকম

সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন গেল সেপ্টেম্বরে ভারত সিরিজে। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে টেস্ট ক্রিকেট ও টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিরপুর টেস্ট খেলে সাদা পোষাককে বিদায় বলতে।

সেটি সম্ভব হয়নি। এরপর থেকে বাংলাদেশের প্রতি ওয়ানডে সিরিজের আগেই সাকিবকে নিয়ে উঠছে প্রশ্ন। উইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়নি এখনও। তাই সাকিব দলে থাকছেন কি না, সেই কৌতূহল বাড়ছে। উইন্ডিজ সফরে ওয়ানডে শুরু ডিসেম্বরের ৮ তারিখ থেকে।

ঢাকার এক হোটেলে 'তারুণ্যের উৎসব' এর যাত্রা শুরুর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সেখানে সাকিবের খেলা নিয়ে প্রশ্নের উত্তরে ফারুক বলেন, 'সাকিবের ব্যাপারে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার জিজ্ঞেস করা হলে…আমি ঠিক বিব্রত না, আমি চাই সাকিব খেলুক। কিন্তু ব্যাপারটা আসলে...যে কারণে ও আসতে পারছে না, এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। তাই আমার জন্য এটার উত্তর করা খুব কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছে তাদের ব্যাপারটা মীমাংসা করতে হবে।'

উইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলতে না পারলে আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা অনিশ্চয়তায় পড়বে তা বলাই যায়।ফারুক আরও বলেন, '(চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য) সাকিব তো এখনও আমাদের তালিকায় আছে। আমরা তো আশা করি, সে যেভাবে চাচ্ছে বা এটা যদি একটা সমাধান হয়, আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলের খেলার।'

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement