ডেস্ক, রাজনীতি ডটকম

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু রোববার বিকেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সন্ধ্যার দিকে জানা গিয়েছিলো, তার অবস্থা গুরুতর। যে কারণে তাকে নেয়া হয়েছিলো সিসিইউতে।
সেখান থেকে আর ফিরলেন না দেশের ফুটবলের প্রথম অধিনায়ক। আজ দুপুর পৌনে ১২টায় হাসপাতালের সিসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাকারিয়া পিন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৮১ বছর।
জানা গেছে, সিসিইউতে থাকাকালীনই হার্ট স্ট্রোক করেন। এ কারণেই মূলত অবস্থার দ্রুত অবনতি ঘটে। যেখান থেকে আর তাকে ফেরানো যায়নি। তার ছেলের স্ত্রী ও স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরার দীর্ঘদিনের সম্পর্ক পিন্টুর সঙ্গে। তিনি বেশ দুঃখ ভারাক্রান্ত কন্ঠে বলেন, `পিন্টু ভাই গতকাল হাসপাতালে ভর্তি হলেন। এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতে পারিনি। পিন্টু ভাই আমার খেলা নয় জীবনেরও অধিনায়ক।'
বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিতি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখতে সেই সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের তহবিলে অর্থ প্রদান করেন। দেশের স্বাধীনতার জন্য ফুটবলারদের এমন উদ্যোগ বিশ্বে বিরল।
জাকারিয়া পিন্টু ষাট-সত্তর দশকে মোহামেডানের জার্সিতে খেলেছেন। মোহামেডানের স্বর্ণ সময়ের অধিনায়ক ছিলেন। নানা বৈষম্যের মধ্যেও পাকিস্তান ফুটবল দলে খেলেছেন পিন্টু। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন। খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদেও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন কিংবদন্তী এই ক্রীড়া ব্যক্তিত্ব।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৮ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১১ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১২ ঘণ্টা আগে