প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিরিজে ১-১ সমতা হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। সোমবার সকালে চট্টগ্রামে টস হেরে ফিল্ডিংয়ে স্বাগতিক শিবির। আগের দুটি ম্যাচ দিবারাত্রির হলেও এটি শুরু হয়েছে সকাল ১০টা থেকে।
৩৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই নিশাঙ্কাকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দিয়েছেন তাসকিন। তার ফুল লেংথের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরার আগে মাত্র ১ রান করেন নিশাঙ্কা। চতুর্থ ওভারে আভিস্কা ফার্নান্দোকে ফেরান এই ডানহাতি পেসার। মাত্র ৪ রান করে তাসকিনের বলে খোঁচা দিয়ে মুশফিকের তালুবন্দি হন তিনি।
প্রথম পাওয়ার প্লে শেষে আক্রমণে এসে দ্বিতীয় বলেই সাফল্য পেলেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের ভেতরে ঢোকা বল সাদিরা সামারাবিক্রমার ব্যাট ছুঁয়ে বল গেছে মুশফিকের হাতে। ২ চারে ১৫ বলে ১৪ রান করে ফিরলেন তিনি।
ম্যাচের ১৮তম ওভারে সিরিজে প্রথমবারের মতো বোলিংয়ে এলেন রিশাদ। উইকেটের দেখা পেলেন প্রথম বলেই! রিশালের বলে এগিয়ে খেলতে গিয়েই কট বিহাইন্ড লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস(২৯)। ওয়ানডে ক্যারিয়ারে এটি রিশাদের প্রথম উইকেট।
রিশাদের পর লঙ্কান শিবিরে ফের মুস্তাফিজের আঘাত। ৫ চারে ৪৬ বলে ৩৭ রান করে ফিরলেন আসালাঙ্কা। তার বিদায়ে ভাঙল জানিথ লিয়ানাগের সঙ্গে গড়া ৪৩ রানের জুটি। এরপর দুনিথ ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। লিটন দাস বাদ পড়েছেন এ ম্যাচের আগে। তবে তার জায়গায় দলে নেওয়া জাকের আলী সুযোগ পাননি। খেলবেন আরেক ওপেনার এনামুল হক। চোটে ছিটকে যাওয়া তানজিম হাসানের জায়গায় দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। শ্রীলঙ্কা দলে চোটে ছিটকে যাওয়া পেসার দিলশান মাদুশঙ্কায় জায়গায় শ্রীলঙ্কা খেলাচ্ছে স্পিনার মহীশ থিকশানাকে।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৯ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১২ ঘণ্টা আগে