ডেস্ক, রাজনীতি ডটকম

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল । ক্রিকেট মাঠে আবারও মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী সাকিব-তামিম। বরিশাল-রংপুর লড়াইয়ে বাঁচা-মরার সমীকরণ দুই সাবেক বন্ধুর সামনে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।
দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে, এবারের বিপিএলের ফাইনালে তারাই জায়গা করে নেবে। ৭ বছরের অপেক্ষার ইতি টানার হাতছানি রংপুরের সামনে। অন্যদিকে ২ বছর আগের প্রতিশোধ নিতে চায় বরিশাল।
এবারের বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। সাকিব-তামিম দ্বন্দ্বে বাড়তি উত্তাপ। এবারের অগ্নিপরীক্ষায় কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, লড়াইটা টিকে থাকার। তবে তামিমের কারণে আলোচনায় থাকবেন ফজল হক ফারুকী। আন্তর্জাতিক মঞ্চে এই আফগান পেসারের বিপক্ষে প্রতিবারই আউট হয়েছেন বরিশাল অধিনায়ক। চট্টগ্রামে আলোচিত নেতৃত্ব ছাড়ার আগের দিনেও তামিমকে ফিরেছিলেন এই বাঁহাতি পেসারের বলে। এবার তাকে সামলাতে পারবেন তো তামিম?
এতসব বিষয়ে অবশ্য মাথা ঘামানোর সুযোগ নেই রংপুরের। নিজস্ব মাঠ, তারকাবহুল স্কোয়াড থাকার পরও মিলছে না প্রত্যাশিত সাফল্য। টিকে থাকার মিশনে ওপেনিং পজিশনটাই সবচেয়ে দুশ্চিন্তার কারণ। এবারের ১৩ ম্যাচে গোড়াপত্তন করেছে ৭ ভিন্ন জুটি। তাতে পঞ্চাশের বেশি রান এসেছে মাত্র দুবার। এলিমিনেটরে আরও একবার কম্বিনেশন বদলানোর সম্ভাবনাই বেশি রংপুর রাইডার্সের।
কেবল মাঠের লড়াই নয়, মাঠের বাইরে সাকিব-তামিম ভক্তদের জন্যেও এক বড় যুদ্ধের পরিস্থিতি। যুদ্ধের আগে আপাতত গুমোট পরিস্থিতি। ফাইনালের আগে ফাইনাল, অগ্নিপরীক্ষায় জিতবে কারা? সময় বলে দেবে উত্তর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৭ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১১ ঘণ্টা আগে