আরও একবার ৫ উইকেট, সাকিবের পাশে তাইজুল

ক্রীড়া ডেস্ক

কলম্বো টেস্টের তৃতীয় দিনে বড় সংগ্রহ ও লিড নিয়েই প্তথম ইনিংস শেষ করেছে শ্রীলঙ্কা। তবে এ ইনিংসেও ৫ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলিং ইউনিটের অন্যতম নির্ভরতা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাতে দেশের বাইরে বাংলাদেশি বোলার হিসবে ৫ উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেললেন তিনি।

এতদিন বাংলাদেশের হয়ে দেশের বাইরে টেস্টে সবচেয়ে বেশি ফাইফার তথা ইনিংস্র ৫ উইকেট শিকারের রেকর্ড ছিল সাকিবের। সর্বোচ্চ পাঁচবার এ কৃতিত্ব অর্জন করেছেন তিমি। চারটি ফাইফার নিয়ে তার পেছনেই ছিলেন তাইজুল। আজকের ফাইফারে সাকিবের সঙ্গে তিনিও যৌথভাবে শীর্ষে উঠে এলেন।

এদিকে ঘরে-বাইরে মিলিয়ে এটি তাইজুলের ক্যারিয়ারের ১৭তম ফাইফার। দেশের বোলারদের মধ্যে এ ক্ষেত্রেও দ্বিতীয় স্থানে আছেন তিনি। ১৯ ফাইফার নিয়ে এ তালিকায় এখনো শীর্ষে সেই সাকিবই।

অভিষেকের পর থেকেই বাংলাদেশের স্পিন বিভাগের অন্যতম ভরসা তাইজুল। সাকিব আল হাসানের পর তিনিই সাদা পোশাকে বাংলাদেশের সফলতম স্পিনার। সাকিবের অবর্তমানে তিনিই স্পিন বিভাগের নেতৃত্ব দিয়ে চলেছেন। সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা না থাকায় তাকে টপকে যাওয়া তাইজুলের জন্য সময়ের ব্যাপার মাত্র।

এদিকে তাইজুলের ফাইফারেও প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বড় সংগ্রহ আটকানো যায়নি। ৪৫৮ রানের সংগ্রহে বাংলাদেশকে ২১১ রানের লিডের চাপে ফেলেছে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ সুবিধা করতে পারছেন না। প্রথম ইনিংসের ২৪৭ রানের পর এবারও ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগার ব্যাটাররা। ইনিংস পরাজয় এড়াতেই এখনো প্রয়োজন ১৪১ রান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৩ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৪ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৫ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement