৭২ ঘণ্টার মধ্যে তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে নরসিংদীর মনোহরদীতে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের দিনে শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকার পর কোনো ধরনের গ্যাসজনিত সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, হাসপাতালে ভর্তি শিশুদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় দেশে হামের পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সরকার সময়মতো টিকাদান কার্যক্রম জোরদার করায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং সব শিশুকে টিকার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আক্রান্তদের আলাদা রেখে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা গেলে ঈদের পর হামের সংক্রমণ আরও কমে আসবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছ বিনিময় করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তারা ভিড় করেন। এ সময় মানুষের চাপ সামাল দিতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

৮ ঘণ্টা আগে

ঈদের প্রধান জামাতে সারা বিশ্বের মজলুমদের জন্য দোয়া

মুফতি আবদুল মালেক মোনাজাতে আল্লাহর উদ্দেশে বলেন, ইয়া আল্লাহ, কবুলিয়তের এই মুহূর্তে আমরা আমাদের সকল মজলুম ভাইদের স্মরণ করছি। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে সকল মজলুম ভাইদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, সকল মজলুমদের আপনি হেফাজত করেন।

৯ ঘণ্টা আগে

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয়। এর আগে সকাল ৭টার কিছু পরে ঈদ জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

১২ ঘণ্টা আগে

চিড়িয়াখানায় জায়গা হলো ‘ডোনাল্ড ট্রাম্পে’র

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে ছিল অ্যালবিনো জাতের গোলাপি রঙের মহিষটি। খামারের মালিক মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মার্কিন প্রেসিডেন্টের চুল ও চোখের রঙের সঙ্গে মিল দেখে তার ছোট ভাই মজা করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এ খবর ছড়িয়ে পড়লে তা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

১২ ঘণ্টা আগে