আজ থেকে চিকিৎসকদের কলমবিরতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

পদোন্নতির দাবিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা আজ শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন। আগামী তিন দিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা কলমবিরতি নামে এই কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের অভিযোগ, পদোন্নতির যোগ‍্যতার সব শর্ত পূরণ এবং ডিজি/মিনিস্ট্রিতে সব ফাইল বারবার আপডেটের পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে।

তাঁদের দাবি, বাংলাদেশের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস, বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতি অক্ষুণ্ণ রাখা এবং ক্যাডারবৈষম্য নিরসনে পদন্নোতিযোগ্য সব বিশেষজ্ঞ ডাক্তারকে দ্রুত সুপারনিউমারি পদন্নোতি দিতে হবে।

২৫ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্সরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিএস (স্বাস্থ‍্য) ক‍্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন, দ্রুততর সময়ের মধ্যে পদোন্নতি না দিলে ৮ মার্চ থেকে তিন দিন ২ ঘণ্টা (সকাল ১০টা থেকে ১২টা) করে কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি দাবি পূরণ না করা হয়, তাহলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন‍্য পূর্ণ কর্মবিরতি (জরুরি সেবা চালু থাকবে) পালন করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

২০ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

২০ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১ দিন আগে
Advertisement